প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
মদনে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
নেত্রকোনা প্রতিনিধি: ||
নেত্রকোনার মদনে উপজেলা প্রশাসনের উদ্যোগে মৎস্য অভিযানে/মোবাইল কোর্টে আনুমানিক প্রায় এক লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার উচিতপুর হাওরে এ অভিযান পরিচালনা করা হয়। পরে তা উপজেলা পরিষদের সামনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, সহকারী মৎস্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম জানান, আজ মৎস্যসম্পদ রক্ষায় এবং অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের ব্যবহার বন্ধে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তারপর উপজেলা পরিষদের সামনে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ