দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ১২ জুলাই ২০২৬

শিবগঞ্জে বীমা খাতে দক্ষ জনবল গড়তে এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বীমা খাতে দক্ষ, সৎ ও পেশাদার জনবল তৈরির লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জে বাধ্যতামূলক ৭২+৩৬ ঘণ্টাব্যাপী এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলার বাংলাদেশ মসলা গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) নির্ধারিত এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে আইডিআরএ অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান শরীয়াহ ট্রেনিং লিংক। এতে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শিবগঞ্জ মডেল শাখা কার্যালয়ের এজেন্ট ও ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের তরিকুল রশিদ জুয়েল। সভাপতিত্ব করেন শিবগঞ্জ মডেল শাখা কার্যালয়ের অফিস ইনচার্জ ও ডিজিএম (উন্নয়ন) মো. জহিরুল ইসলাম জুয়েল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল বারিক (রুবেল)।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অভিজ্ঞ প্রশিক্ষক তপন কুমার বিশ্বাস। তিনি বীমা আইন ও বিধিমালা, আইডিআরএর নীতিমালা, গ্রাহকসেবার মানোন্নয়ন, পেশাগত নৈতিকতা, বিক্রয় কৌশল, আর্থিক সচেতনতা ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বীমা ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, দেশের বীমা শিল্পের উন্নয়নে দক্ষ ও প্রশিক্ষিত এজেন্টের বিকল্প নেই। একজন প্রশিক্ষিত এজেন্ট গ্রাহকদের সঠিক তথ্য প্রদান, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের প্রতি আস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তারা আরও বলেন, আইডিআরএ নির্ধারিত এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বীমা সেবার মান বৃদ্ধি পাবে এবং গ্রাহকরা আরও স্বচ্ছ ও মানসম্মত সেবা পাবেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, এ কর্মশালায় অর্জিত জ্ঞান তাদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে। আয়োজকরা বীমা খাতকে আরও আধুনিক ও জনবান্ধব করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জে বীমা খাতে দক্ষ জনবল গড়তে এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

বীমা খাতে দক্ষ, সৎ ও পেশাদার জনবল তৈরির লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জে বাধ্যতামূলক ৭২+৩৬ ঘণ্টাব্যাপী এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলার বাংলাদেশ মসলা গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) নির্ধারিত এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে আইডিআরএ অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান শরীয়াহ ট্রেনিং লিংক। এতে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শিবগঞ্জ মডেল শাখা কার্যালয়ের এজেন্ট ও ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের তরিকুল রশিদ জুয়েল। সভাপতিত্ব করেন শিবগঞ্জ মডেল শাখা কার্যালয়ের অফিস ইনচার্জ ও ডিজিএম (উন্নয়ন) মো. জহিরুল ইসলাম জুয়েল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল বারিক (রুবেল)।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অভিজ্ঞ প্রশিক্ষক তপন কুমার বিশ্বাস। তিনি বীমা আইন ও বিধিমালা, আইডিআরএর নীতিমালা, গ্রাহকসেবার মানোন্নয়ন, পেশাগত নৈতিকতা, বিক্রয় কৌশল, আর্থিক সচেতনতা ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বীমা ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, দেশের বীমা শিল্পের উন্নয়নে দক্ষ ও প্রশিক্ষিত এজেন্টের বিকল্প নেই। একজন প্রশিক্ষিত এজেন্ট গ্রাহকদের সঠিক তথ্য প্রদান, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের প্রতি আস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তারা আরও বলেন, আইডিআরএ নির্ধারিত এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বীমা সেবার মান বৃদ্ধি পাবে এবং গ্রাহকরা আরও স্বচ্ছ ও মানসম্মত সেবা পাবেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, এ কর্মশালায় অর্জিত জ্ঞান তাদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে। আয়োজকরা বীমা খাতকে আরও আধুনিক ও জনবান্ধব করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ