দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

অনুসন্ধানী সাংবাদিকতায় স্বীকৃতি: সম্মাননায় ভূষিত এম এইচ মুন্না

সাহসী, তথ্যনির্ভর ও জনস্বার্থসংশ্লিষ্ট অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্স (বিজেএ)-এর দপ্তর সম্পাদক এবং দৈনিক গণতদন্ত-এর প্রধান সম্পাদক এম এইচ মুন্না ‘সেরা অনুসন্ধানী সাংবাদিক সম্মাননা-২০২৬’-এ ভূষিত হয়েছেন।

গত ২০ জুন ২০২৬ বিজেএ আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতিতে তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিজেএর সভাপতি কাজী আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক এম হাফিজসহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা কেবল সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সত্য উদ্ঘাটন, জনস্বার্থ রক্ষা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার একটি শক্তিশালী মাধ্যম। এম এইচ মুন্না দীর্ঘদিন ধরে সংবাদের শেকড়ের কাছাকাছি গিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে একের পর এক গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে সাংবাদিকতায় স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।

বক্তারা আরও বলেন, দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে তাঁর ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন সমাজে সচেতনতা সৃষ্টি করেছে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি তাঁর অঙ্গীকার নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস।

সম্মাননা গ্রহণের পর এম এইচ মুন্না বলেন, এই স্বীকৃতি তাঁর ব্যক্তিগত অর্জনের চেয়ে সত্যনিষ্ঠ সাংবাদিকতার প্রতি দায়বদ্ধতারই মূল্যায়ন। তিনি বলেন, মানুষের আস্থা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও মাঠপর্যায়ে গিয়ে তথ্যভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সত্য উদ্ঘাটনের কাজ অব্যাহত রাখবেন।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে অভিনন্দন জানান এবং তাঁর পেশাগত সাফল্যের ধারাবাহিকতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

অনুসন্ধানী সাংবাদিকতায় স্বীকৃতি: সম্মাননায় ভূষিত এম এইচ মুন্না

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ