মিীরসরাই উপজেলার সন্তান, ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশ (IOB)-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং " ইগনাইট মিরসরাই'র " প্রতিষ্ঠাতা কামরুদ্দীন নিশানের নেতৃত্বে আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ায় অনুষ্ঠিত International World Summit 2026-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে বাংলাদেশের ১৮ জন শিক্ষার্থী English World Cup ও Science Olympiad-এ মোট ৬৬টি আন্তর্জাতিক পদক ও বিশেষ পুরস্কার অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে।
TMP Little Scientist Research Academy আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় মালয়েশিয়ার University of Cyberjaya, Selangor-এ। পরে Universiti Teknologi Malaysia (UTM)-এর অডিটোরিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের বিজয়ীদের হাতে পদক, ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়।
বাংলাদেশ দলের অর্জনের মধ্যে রয়েছে ২৭টি গোল্ড মেডেল, ৪টি সিলভার মেডেল, ৩টি প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড, ২টি ডায়মন্ড অ্যাওয়ার্ড, ৯টি আন্তর্জাতিক র্যাংকিং, ৪টি ডিন অ্যাওয়ার্ড, ৪টি Kazakhstan Special Award, ৪টি Best Presentation ও Best Experimental Scientist Award, ১টি Judges' Choice Award, ১টি Malaysia Special Award এবং ১টি Science President Award। অংশগ্রহণকারী ১৮ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জনই অন্তত একটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।
সম্মেলনে মোহাম্মদ আরহাম জোহান সর্বোচ্চ ১৩টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে বাংলাদেশের সেরা পারফর্মার হিসেবে স্বীকৃতি পান। এছাড়া অনিরুদ্ধ নিলাদ্রি বিশ্বাস ১১টি আন্তর্জাতিক পুরস্কার অর্জনের পাশাপাশি বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ সম্মাননা Science President Award লাভ করেন।
প্রতিযোগিতার পাশাপাশি বাংলাদেশ দলের সদস্যরা মালয়েশিয়ার National Museum, Petronas Twin Towers, Istana Negara (King's House) এবং University of Cyberjaya ক্যাম্পাস পরিদর্শন করেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে Cultural Exchange, Academic Networking এবং Global Learning Community-তে অংশ নেওয়ার সুযোগ পান। আয়োজকদের মতে, এসব অভিজ্ঞতা শিক্ষার্থীদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, নেতৃত্বের দক্ষতা ও আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক এই সফরে কামরুদ্দীন নিশান Science & Innovation Project Judge হিসেবেও দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়ে শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সার্বিক সমন্বয় করেন।
জানা যায়, কামরুদ্দীন নিশান মীরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ওসমান আলী ভূঁইয়া বাড়ির সন্তান। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে আসছেন। তাঁর নেতৃত্বে International Olympiads Bangladesh (IOB) বর্তমানে গণিত, বিজ্ঞান, ইংরেজি, রোবোটিক্স, স্টেমসহ ৫০টিরও বেশি আন্তর্জাতিক অলিম্পিয়াড ও একাডেমিক প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে।
এ ছাড়া তিনি মীরসরাইয়ের শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইগনাইট মিরসরাই’-এর প্রতিষ্ঠাতা। সংগঠনটির মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার সচেতনতা এবং যুগোপযোগী দক্ষতা অর্জনে বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাছাড়াও তিনি উপজেলার স্বনামধন্য এবং উত্তর চট্টগ্রামের শতাব্দীউর্ধ্ব শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপিঠ সুফিয়া নূরিয়া ফাজিল মাদরাসার সাবেক শিক্ষার্থী।
বাংলাদেশের এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনের পাশাপাশি মীরসরাইবাসীর জন্যও গর্বের এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, কামরুদ্দীন নিশানের নেতৃত্বে ভবিষ্যতেও মিরসরাইসহ দেশের আরও অনেক শিক্ষার্থী আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করে বাংলাদেশের সুনাম বিশ্বদরবারে আরও উজ্জ্বল করবে।
এই অর্জনের প্রধান কারিগর নুর উদ্দিন নিশান বলেন, " আল্-হাম্দুলিল্লাহ, মালয়েশিয়ায় অনুষ্ঠিত International World Summit 2026-এ বাংলাদেশ দলের নেতৃত্ব এবং Science & Innovation Project Judge হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। যেখানে আমাদের ১৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে মোট ৬৬টি আন্তর্জাতিক পদক ও বিশেষ পুরস্কার জিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। এটি শুধু কয়েকজন শিক্ষার্থীর অর্জন নয়, এটি বাংলাদেশের মেধা, সম্ভাবনা ও আন্তর্জাতিক সক্ষমতার স্বীকৃতি"।
তিনি আরো বলেন - "এই অর্জনের অংশ হতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের। আন্তরিক ধন্যবাদ সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, টিম সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের, যাদের সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। ইনশা-আল্লাহ, ভবিষ্যতেও আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার জন্য কাজ করে যাব। যেনো ভবিষ্যতে দেশের আরও বেশি শিক্ষার্থী আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিয়ে বাংলাদেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরতে পারে এটাই আমাদের প্রত্যাশা।”

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন