দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে পিতা হত্যার আসামি নেশাগ্রস্ত ছেলে সুমন গ্রেফতার

নওগাঁ সদর উপজেলায় নিজ পিতাকে হত্যার অভিযোগে পলাতক নেশাগ্রস্ত ছেলে সুমন (২৫)কে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনা ও তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে বুধবার (৮ জুলাই) বিকেলে সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত মাহতাব আলী একজন রিকশাচালক ছিলেন। তার ছেলে সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। নেশাকে কেন্দ্র করে প্রায়ই বাবা-মা ও স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ লেগেই থাকত। স্ত্রীকে নিয়মিত মারধর ও নির্যাতনের কারণে তিনি একপর্যায়ে ঢাকায় চলে যান। গত ৩ জুলাই স্ত্রী বাড়িতে ফিরে আসার পর আবারও পারিবারিক বিরোধ ও অশান্তি শুরু হয়।

ঘটনার রাতে, ৫ জুলাই মাহতাব আলী ও তার ছেলে সুমন একই ঘরে ঘুমিয়ে ছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মাহতাব আলী ছেলেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বোঝানোর চেষ্টা করেন। কিন্তু সুমন তা মেনে নিতে না পেরে ক্ষিপ্ত হয়ে ওঠে।

পরদিন ৬ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে নেশাগ্রস্ত সুমন তার বাবা মাহতাব আলীকে ঘর থেকে টেনে-হিঁচড়ে উঠানে নিয়ে যায়। সেখানে কাঠের বাটাম ও ইট দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত মাহতাব আলী ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পরপরই পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্রুত আসামিকে গ্রেফতারের জন্য সদর থানা পুলিশকে নির্দেশ দেন। একই সঙ্গে জেলা গোয়েন্দা শাখাকেও বিশেষ দায়িত্ব প্রদান করা হয়।

পরে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় নওগাঁ, বগুড়া ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। তদন্তে জানা যায়, গ্রেফতার এড়াতে সুমন একাধিকবার অবস্থান পরিবর্তন করছিল। কখনো ঢাকায়, আবার কখনো নওগাঁয় আত্মগোপন করছিল সে।

অবশেষে প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বুধবার বিকেলে নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকায় ঢাকায় পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, "জেলার যেকোনো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে নওগাঁ জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। কোনো অপরাধীই আইনের হাত থেকে রেহাই পাবে না।"

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে পিতা হত্যার আসামি নেশাগ্রস্ত ছেলে সুমন গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ