দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

গোড়াই ইউনিয়ন অটো গ্যারেজ মালিক সমিতির নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নম্বর গোড়াই ইউনিয়ন অটো গ্যারেজ মালিক সমিতির নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) গোড়াই হাইওয়ে রোডস্থ টেক-ইট রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ১০ নম্বর গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোড়াই আঞ্চলিক অফিসের ডিভিশনাল ক্যাশিয়ার খালিদ মো. সালাউদ্দিন জোয়ার্দার, মির্জাপুর ফায়ার সার্ভিসের ডব্লিউএইচ মো. মেহেদী হাসান, গোড়াই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জুলহাস শেখ, গোড়াই ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. ইসমাইল হোসেন (চঞ্চল), উপদেষ্টা হাসমত হোসেন (হাসু), ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা এবং জনতার সদস্য মো. চঞ্চল মাহমুদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মো. ইমরুল ইসলাম (সোহেল)।

সভায় নবগঠিত কার্যকরী কমিটির সদস্যদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। সংগঠনের দুই বছর মেয়াদি কমিটিতে সভাপতি হিসেবে মো. রাজ্জাক এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. ইমরুল ইসলাম (সোহেল) নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটিতে ১৬ জন কার্যকরী সদস্য এবং ১৫ জন সম্মানিত সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

বক্তারা অটো গ্যারেজ মালিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনের উন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গোড়াই ইউনিয়ন অটো গ্যারেজ মালিক সমিতির নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নম্বর গোড়াই ইউনিয়ন অটো গ্যারেজ মালিক সমিতির নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) গোড়াই হাইওয়ে রোডস্থ টেক-ইট রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ১০ নম্বর গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোড়াই আঞ্চলিক অফিসের ডিভিশনাল ক্যাশিয়ার খালিদ মো. সালাউদ্দিন জোয়ার্দার, মির্জাপুর ফায়ার সার্ভিসের ডব্লিউএইচ মো. মেহেদী হাসান, গোড়াই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জুলহাস শেখ, গোড়াই ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. ইসমাইল হোসেন (চঞ্চল), উপদেষ্টা হাসমত হোসেন (হাসু), ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা এবং জনতার সদস্য মো. চঞ্চল মাহমুদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মো. ইমরুল ইসলাম (সোহেল)।

সভায় নবগঠিত কার্যকরী কমিটির সদস্যদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। সংগঠনের দুই বছর মেয়াদি কমিটিতে সভাপতি হিসেবে মো. রাজ্জাক এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. ইমরুল ইসলাম (সোহেল) নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটিতে ১৬ জন কার্যকরী সদস্য এবং ১৫ জন সম্মানিত সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

বক্তারা অটো গ্যারেজ মালিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনের উন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ