টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে গাঁজা গাছ উদ্ধার এবং ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. সাইফুর রহমান রানার নেতৃত্বে একটি দল মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কড়াইল গ্রামে অভিযান চালায়। এ সময় মো. রিপন (৪৯) নামে এক ব্যক্তির বাড়ির পূর্ব পাশের আঙিনায় রোপণ করা তিনটি গাঁজা গাছ এবং একটি সিনথেটিক ব্যাগে সংরক্ষিত ১৪০ গ্রাম গাঁজার পাতা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, সকাল ১০টার দিকে মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজের নেতৃত্বে মহেড়া ইউনিয়নের নগর ছাওয়ালী গ্রামে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. লাবলু মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে ইয়াবা এবং ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশ কার্যকর করতে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন