দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ফুলগাজীর বনিক পাড়ায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধ: ঘটনাস্থল পরিদর্শনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ

ফেনীর ফুলগাজী সদর এলাকার বনিক পাড়ায় চলাচলের রাস্তা নিয়ে সনাতনী ধর্মাবলম্বী দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় ৪/৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন; তাদের ফেনী সদর  হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফুলগাজী উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ।

পরিদর্শনকালে বিএনপি নেতারা উভয় পক্ষের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানান। গোলাপ চেয়ারম্যান বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মহলকে অবহিত করা হয়েছে এবং আহতরা সুস্থ হওয়ার পর ঘটনার সার্বিক বিষয় যাচাই করে ন্যায়সঙ্গত ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় নেতারা আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিনের চলাচলের রাস্তা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে। এ বিষয়ে এলাকায় শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা করছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ফুলগাজীর বনিক পাড়ায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধ: ঘটনাস্থল পরিদর্শনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

ফেনীর ফুলগাজী সদর এলাকার বনিক পাড়ায় চলাচলের রাস্তা নিয়ে সনাতনী ধর্মাবলম্বী দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় ৪/৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন; তাদের ফেনী সদর  হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফুলগাজী উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ।

পরিদর্শনকালে বিএনপি নেতারা উভয় পক্ষের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানান। গোলাপ চেয়ারম্যান বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মহলকে অবহিত করা হয়েছে এবং আহতরা সুস্থ হওয়ার পর ঘটনার সার্বিক বিষয় যাচাই করে ন্যায়সঙ্গত ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় নেতারা আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিনের চলাচলের রাস্তা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে। এ বিষয়ে এলাকায় শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা করছেন স্থানীয়রা।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ