দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে আধুনিক নগরী গড়তে ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা

ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকাকে দৃশ্যমান, আধুনিক ও উন্নত এলাকা হিসাবে গড়ার প্রত্যয়ে নতুন করে কোনো কর আরোপ ছাড়াই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (৬জুলাই) দুপুরে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত বিশেষ বাজেট সভায় এই বাজেট ঘোষণা করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন।ঘোষিত বাজেটে রাজস্ব খাতে ১৪৬ কোটি ২৭ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৬৭৬ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের ৬৪৩ কোটি ৭৯ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়।

প্রস্তাবিত বাজেটে সাধারণ সংস্থাপন খাতে ৩৫ কোটি ৭৪ লাখ টাকা, শিক্ষা খাতে ৪ কোটি ৬৫ লাখ টাকা, স্বাস্থ্য খাতে ৬ কোটি ৫০ লাখ টাকা, পরিচ্ছন্নতা খাতে ১৬ কোটি ৬০ লাখ টাকা, বিদ্যুৎ প্রকৌশল ও সড়কবাতি খাতে ১১ কোটি টাকা, রাস্তা, ড্রেন ও হাটবাজার নির্মাণে ১০ কোটি টাকা এবং খাল-ড্রেন খননে ২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া মূল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ৬৭৬ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সভায় সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। নগরবাসী যাতে নিরবচ্ছিন্নভাবে সেবা পায়, সে লক্ষ্যেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি জানান, নগরের বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন প্রকল্পের সুফল ইতোমধ্যে নাগরিকরা পেতে শুরু করেছেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা পরিবহন মহাব্যবস্থাপক রাজীব উল আহসানসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ, আলেম-ওলামা এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

বাজেট সভায় সিটি করপোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮২২ কোটি ৩০ লাখ টাকার প্রস্তাবিত এই বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ সমান ধরা হয়েছে ধরা হয়েছে জানিয়ে বাজেট বক্তৃতায় প্রশাসক বলেন, আগামী দিনে নাগরিক সুযোগ-সুবিধার প্রতি লক্ষ্য রেখে সম্পূর্ণ বাস্তবতার নিরিখে আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি রেখে এই নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে। নতুন এ বাজেটে নাগরিকদের কোনো প্রকার কর বৃদ্ধি করা হয়নি।

তিনি বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে এই বাজেট সফলভাবে বাস্তবায়িত হবে। এ সময় তিনি ময়মনসিংহকে একটি পরিচ্ছন্ন, আধুনিক, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ, বসবাসযোগ্য ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে আধুনিক নগরী গড়তে ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ