দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ০৬ জুলাই ২০২৬

মির্জাপুরে বংশাই নদীতে ভাসমান অজ্ঞাত লাশ, এলাকায় চাঞ্চল্য

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই নদীতে এক অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান লাশ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলা সদরের বংশাই নদীর ওপর নির্মিত ‘আলহাজ্ব একাব্বর হোসেন ব্রিজ’-এর নিচে লাশটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজের নিচ দিয়ে লাশটি ভেসে যেতে দেখে স্থানীয়রা সেখানে ভিড় জমান। লাশের চারপাশে কাকের আনাগোনা দেখে বিষয়টি সবার নজরে আসে। ধারণা করা হচ্ছে, লাশটি মধ্যবয়সী এক পুরুষের। পানিতে দীর্ঘ সময় থাকায় লাশটি পচে ফুলে উঠেছে। স্থানীয়দের ধারণা, এক বা দুই দিন আগে হত্যার পর লাশটি নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে এবং স্রোতের টানে উজান থেকে ভেসে এসেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, অন্য কোথাও হত্যার পর পরিচয় গোপন ও আলামত নষ্টের উদ্দেশ্যে লাশটি নদীতে ফেলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে। লাশের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু করা হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মির্জাপুরে বংশাই নদীতে ভাসমান অজ্ঞাত লাশ, এলাকায় চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই নদীতে এক অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান লাশ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলা সদরের বংশাই নদীর ওপর নির্মিত ‘আলহাজ্ব একাব্বর হোসেন ব্রিজ’-এর নিচে লাশটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজের নিচ দিয়ে লাশটি ভেসে যেতে দেখে স্থানীয়রা সেখানে ভিড় জমান। লাশের চারপাশে কাকের আনাগোনা দেখে বিষয়টি সবার নজরে আসে। ধারণা করা হচ্ছে, লাশটি মধ্যবয়সী এক পুরুষের। পানিতে দীর্ঘ সময় থাকায় লাশটি পচে ফুলে উঠেছে। স্থানীয়দের ধারণা, এক বা দুই দিন আগে হত্যার পর লাশটি নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে এবং স্রোতের টানে উজান থেকে ভেসে এসেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, অন্য কোথাও হত্যার পর পরিচয় গোপন ও আলামত নষ্টের উদ্দেশ্যে লাশটি নদীতে ফেলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে। লাশের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু করা হবে।”

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ