দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ০৬ জুলাই ২০২৬

গ্রামীণ উন্নয়নে নতুন দিগন্ত: লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত পল্লী উন্নয়ন দিবস

​‘গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তর ও আত্মকর্মসংস্থান সৃষ্টি’-এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস, ২০২৬’। সোমবার সকালে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

​জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), লালমনিরহাটের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাঃ রাশেদুল হক প্রধান। তিনি বলেন, “পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। বিআরডিবি মাঠপর্যায়ে সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলছে, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক। তিনি পল্লী উন্নয়নে কেবল আর্থিক সহায়তার পাশাপাশি সঠিক দিকনির্দেশনা ও কর্মসংস্থানমুখী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

​বিআরডিবি, লালমনিরহাটের উপপরিচালক এ কে এম শামিম-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন আব্দুল হাকিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট ফেরদৌস আরা জান্নাত রোজী।

​অনুষ্ঠানে জেলার পল্লী উন্নয়নের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া সফল উদ্যোক্তা মোসাম্মৎ রাশেদা খাতুন ও আশাদুজ্জামান তাদের সাফল্যের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বক্তারা মাঠপর্যায়ের এসব উদ্যোক্তাদের পল্লী উন্নয়নের ‘মূল চালিকাশক্তি’ হিসেবে আখ্যায়িত করেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে শ্রেষ্ঠ উপকারভোগীদের সম্মাননা ক্রেস্ট প্রদান, সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক ও পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

​সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক, সমবায় সমিতির সংগঠকসহ বিপুলসংখ্যক পল্লী উন্নয়ন কর্মী এই বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন।

সম্পন্ন অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গ্রামীণ উন্নয়নে নতুন দিগন্ত: লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত পল্লী উন্নয়ন দিবস

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ