দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ০৬ জুলাই ২০২৬

নওগাঁর পোরশায় ৩৪ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার

নওগাঁ জেলার পোরশা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৪ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৫ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, এক ব্যক্তি নৌকায় ছোট-বড় জারক্যান ও প্লাস্টিকের বোতলে দেশীয় চোলাই মদ বহন করে নদীর তীরে মাদকসেবীদের কাছে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে পোরশা থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে মো. রোস্তুম আলী (৫৫)-কে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রোস্তুম আলীর বাড়ি নওগাঁ জেলার পোরশা উপজেলার পশ্চিম রঘুনাথপুর গ্রামে। তার পিতা মৃত ওসমান আলী।

অভিযান চলাকালে আসামির হেফাজতে থাকা বিভিন্ন জারক্যান ও প্লাস্টিকের বোতল তল্লাশি করে মোট ৩৪ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগভাবে জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর পোরশায় ৩৪ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

নওগাঁ জেলার পোরশা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৪ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৫ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, এক ব্যক্তি নৌকায় ছোট-বড় জারক্যান ও প্লাস্টিকের বোতলে দেশীয় চোলাই মদ বহন করে নদীর তীরে মাদকসেবীদের কাছে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে পোরশা থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে মো. রোস্তুম আলী (৫৫)-কে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রোস্তুম আলীর বাড়ি নওগাঁ জেলার পোরশা উপজেলার পশ্চিম রঘুনাথপুর গ্রামে। তার পিতা মৃত ওসমান আলী।

অভিযান চলাকালে আসামির হেফাজতে থাকা বিভিন্ন জারক্যান ও প্লাস্টিকের বোতল তল্লাশি করে মোট ৩৪ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগভাবে জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ