দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০৫ জুলাই ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

সমাজ পরিবর্তনে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে-এ্যাডঃ শাহাদাৎ

ঝালকাঠিতে সমাজ পরিবর্তন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে রাজনৈতিক নেতৃত্বের সততার গুরুত্ব তুলে ধরেছেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। তিনি বলেছেন, ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারা সৎ থাকলে এবং পুলিশ ও গণমাধ্যমের কাজে কোনো ধরনের অনৈতিক হস্তক্ষেপ না করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

রোববার বিকেলে ঝালকাঠি কলেজ রোডে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ মাদক ব্যবসা, চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে সাংবাদিকদের উচিত নির্ভয়ে তাদের মুখোশ উন্মোচন করা এবং পুলিশ প্রশাসনের উচিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। তবে অপরাধীদের রক্ষায় যদি রাজনৈতিক প্রভাব খাটানো হয়, তাহলে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা পূরণ হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সৃজনশীলতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য এবং মূলধারার গণমাধ্যমের সংবাদকে এক করে না দেখার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য দেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হোসেন, দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এস. এম. মিজানুর রহমান, কবি ও লেখক আল আমিন বাকলাই, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ধর্মবিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ ও জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক গিয়াস সরদার দীপু।

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান মুবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেসবাহ উদ্দিন খান রতন, আইসিটি সম্পাদক দিবস তালুকদার, প্রচার সম্পাদক বীথি শর্মা বণিক ও সদস্য আজিজুর রহমান বশির।

অনুষ্ঠানের শুরুতে অতিথি ও ক্লাবের সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সমাজ পরিবর্তনে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে-এ্যাডঃ শাহাদাৎ

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ