দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০৫ জুলাই ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

তারাগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠ দখলে হাট-বাজার, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থী

রংপুরের তারাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ এখন হাট-বাজারে পরিণত হয়েছে। 

সপ্তাহে দুই দিন (শুক্র ও সোমবার)  নিয়মিত বাজার বসানো এবং বাকি সময় গবাদিপশু চরানোর কারণে মাঠটি হারিয়েছে তার ক্রীড়াবান্ধব পরিবেশ। এতে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।

যে মাঠ একসময় শিক্ষার্থীদের খেলাধুলা, শরীরচর্চা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার প্রাণকেন্দ্র ছিল, আজ সেটি পরিণত হয়েছে অস্থায়ী বাজার ও গোচারণভূমিতে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাঠে হাট বসানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

সরেজমিনে দেখা যায়, মাঠজুড়ে অসংখ্য খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই জমে থাকে হাঁটুসমান পানি। মাঠের বিভিন্ন স্থানে পড়ে থাকে ময়লা-আবর্জনা ও পশুর বর্জ্য। ফলে শিক্ষার্থীদের খেলাধুলা তো দূরের কথা, স্বাভাবিক চলাচলও কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, মাঠটির পাশ দিয়েই কলেজপাড়া ও গোয়ালপাড়া এলাকার মানুষের যাতায়াত। কিন্তু হাটের দিন অতিরিক্ত লোকসমাগম, যানজট ও বিশৃঙ্খলার কারণে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে নারী ও শিক্ষার্থীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের মাঠে নিয়মিত বাজার বসলেও এ বিষয়ে প্রশাসন কিংবা শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। এতে ক্ষোভ বাড়ছে অভিভাবক ও সচেতন মহলের মধ্যে।

তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবাদুল ইসলাম বলেন,

যে মাঠে আমরা একসময় খেলাধুলা করে বড় হয়েছি, সেই মাঠ আজ বাজারে দখল হয়ে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক। বিদ্যালয়ের মাঠ শিক্ষার্থীদের জন্য, ব্যবসার জন্য নয়। দ্রুত বাজার উচ্ছেদ না হলে নতুন প্রজন্ম খেলাধুলা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে।

স্থানীয় বাসিন্দা ও সাবেক শিক্ষার্থী তাজমুল ইসলাম তাজু বলেন, প্রশাসনের নাকের ডগায় বিদ্যালয়ের মাঠে বাজার বসছে, অথচ কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। মাঠটি দ্রুত দখলমুক্ত করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা জরুরি।

বিদ্যালয়ের শিক্ষার্থী আসলাম হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, মাঠে বাজার বসার কারণে আমরা খেলতে পারি না। মাঠ নষ্ট হয়ে গেছে। আমরা আমাদের মাঠ ফিরে চাই।

স্থানীয়দের দাবি, প্রায় এক বছর আগে উপজেলা প্রশাসন মাঠটি আংশিক সংস্কার করলেও তা ছিল শুধুই দায়সারা উদ্যোগ। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মাঠ জলাবদ্ধ হয়ে পড়ে।

তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুসা সরকার বলেন, মাঠটি বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। সাবেক ইউএনও রুবেল রানা স্যার মাঠটির সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন এবং আংশিক সংস্কার কাজও সম্পন্ন হয়েছিল। তবে তাঁর বদলির পর কাজটি আর এগোয়নি। বর্তমানে হাটের ইজারাদার অবৈধভাবে মাঠে বাজার বসাচ্ছেন। এর ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। 

এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, মাঠে হাট বসার বিষয়টি নতুন নয়, গত পাঁচ-ছয় বছর ধরেই এটি চলে আসছে। হাট সপ্তাহে মাত্র দুই দিন এবং সকালে বসে, বিকেলে মাঠ উন্মুক্ত থাকে। মাঠটি খেলার উপযোগী করা প্রয়োজন। খেলার উপযোগী করলে ছেলেমেয়েরা খেলতে পারবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

তারাগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠ দখলে হাট-বাজার, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ