দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০৫ জুলাই ২০২৬

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বেনাপোল স্থল বন্দরে ৫০০ চারা রোপণ

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বেনাপোল স্থল বন্দরে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। প্রধানমন্ত্রী  তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় রবিবার (৫ জুলাই) বিকেল ৩টায় বেনাপোল স্থল বন্দরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বেনাপোল স্থল বন্দরের পরিচালক শামীম হোসেনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বন্দরের বিভিন্ন এলাকায় প্রায় ৫০০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বৃক্ষরোপণ শেষে পরিচালক শামীম হোসেন বলেন, “আজ আমরা যে গাছগুলো রোপণ করছি, অদূর ভবিষ্যতে সেগুলো এই বন্দরের সৌন্দর্য বৃদ্ধি করবে, ছায়া দেবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ সুরক্ষায় গাছের কোনো বিকল্প নেই। গাছ আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ। তাই প্রত্যেকের উচিত বেশি বেশি বৃক্ষরোপণ করা এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হতে হবে। তাহলেই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রুহুল আমিন, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হান্নান, সরকারি পরিচালক মোহাম্মদ রতন, সহকারী পরিচালক কামরুল হাসান পলাশ, আজহারুল ইসলাম, সৈয়দ শামসুল আলম খালিদ, প্রশাসনিক কর্মকর্তা ফাতেমা খাতুন লাভলীসহ বেনাপোল স্থল বন্দরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি সময়োপযোগী উদ্যোগ। ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা গেলে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বেনাপোল স্থল বন্দরে ৫০০ চারা রোপণ

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ