দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০৫ জুলাই ২০২৬

ছাতক উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে প্রার্থী ও সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) ছাতক উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাহমুদ আলম সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রেসক্লাবের সদস্য মো. খালেদ মিয়া।

সভায় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোশাহিদ আলী, নাজমুল ইসলাম জুয়েল ও অজিত কুমার দাস। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, আহ্বায়ক কমিটির সদস্য মো. সাকির আমিন, মোশাররফ হোসেন ও মো. ফজল উদ্দিন, সিনিয়র সাংবাদিক ও সমকাল-এর প্রতিনিধি শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, দৈনিক এ দিন পত্রিকার ছাতক প্রতিনিধি নুর উদ্দিন, বাংলাদেশ বুলেটিন-এর স্টাফ রিপোর্টার সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক সুনামকণ্ঠ-এর স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম চৌধুরী, দৈনিক কালের কণ্ঠ-এর ছাতক প্রতিনিধি আবু বকর সিদ্দীক চৌধুরী, দৈনিক সংবাদ দিগন্ত-এর ছাতক প্রতিনিধি জানে আলম, বাংলাদেশ ক্রাইম সংবাদ-এর ছাতক প্রতিনিধি এ. আর. সায়েম, মাওলানা জুবায়ের আহমদ, দিলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম মেহেদী, জামরুল ইসলাম রেজা ও আদিল আহমদ রিফাত প্রমুখ।

সভায় বিভিন্ন পদে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও সদস্যদের সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা মতবিনিময় করেন। এ সময় আগামী ৮ জুলাই ২০২৬-ইং তারিখে নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে ছাতক উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ছাতক উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে প্রার্থী ও সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) ছাতক উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাহমুদ আলম সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রেসক্লাবের সদস্য মো. খালেদ মিয়া।

সভায় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোশাহিদ আলী, নাজমুল ইসলাম জুয়েল ও অজিত কুমার দাস। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, আহ্বায়ক কমিটির সদস্য মো. সাকির আমিন, মোশাররফ হোসেন ও মো. ফজল উদ্দিন, সিনিয়র সাংবাদিক ও সমকাল-এর প্রতিনিধি শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, দৈনিক এ দিন পত্রিকার ছাতক প্রতিনিধি নুর উদ্দিন, বাংলাদেশ বুলেটিন-এর স্টাফ রিপোর্টার সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক সুনামকণ্ঠ-এর স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম চৌধুরী, দৈনিক কালের কণ্ঠ-এর ছাতক প্রতিনিধি আবু বকর সিদ্দীক চৌধুরী, দৈনিক সংবাদ দিগন্ত-এর ছাতক প্রতিনিধি জানে আলম, বাংলাদেশ ক্রাইম সংবাদ-এর ছাতক প্রতিনিধি এ. আর. সায়েম, মাওলানা জুবায়ের আহমদ, দিলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম মেহেদী, জামরুল ইসলাম রেজা ও আদিল আহমদ রিফাত প্রমুখ।

সভায় বিভিন্ন পদে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও সদস্যদের সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা মতবিনিময় করেন। এ সময় আগামী ৮ জুলাই ২০২৬-ইং তারিখে নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে ছাতক উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ