দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০৫ জুলাই ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

মাদকমুক্ত সমাজ ও সমৃদ্ধ দেশ গড়তে সামাজিক আন্দোলনের ডাক মির্জা ফখরুলের

গত১৬ বছরের দীর্ঘ লড়াই ও সংগ্রামের পর অর্জিত নতুন বাংলাদেশে একটি সমৃদ্ধ ও সুশৃঙ্খল জাতি গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের পর এখন আমাদের প্রধান লড়াই সামাজিক অবক্ষয় ও মাদকের আগ্রাসনের বিরুদ্ধে।

​শনিবার বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ পথপরিক্রমায় অসংখ্য নেতা-কর্মী প্রাণ দিয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন। কিন্তু আমরা মাথা নত করিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে অর্জিত এই বিজয়কে সার্থক করতে হলে তরুণ প্রজন্মকে মাদকের মরণফাঁদ থেকে রক্ষা করতে হবে।”

​তিনি আরও বলেন, “লালমনিরহাটে সূচিত এই সামাজিক আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে। মাদক, যৌতুক, বাল্যবিয়ে ও জুয়াকে কঠোরভাবে ‘না’ বলার মাধ্যমেই একটি সুস্থ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়া সম্ভব।”

​তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগান নিয়ে লালমনিরহাটের মানুষের যে আন্দোলন, তার সুফল এখন দৃশ্যমান। প্রধানমন্ত্রী এই প্রকল্প বাস্তবায়নের যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। তবে সেই উন্নয়নের ধারাকে টেকসই করতে হলে সমাজকে মাদকমুক্ত করা অপরিহার্য।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। মুখ্য আলোচক হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির প্রধান উপদেষ্টা আসাদুল হাবিব দুলু বলেন, “আমরা মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কোনও কাজী বাল্যবিয়ে সম্পাদন করলে তার লাইসেন্স বাতিল করা হবে।” এরপর তিনি উপস্থিত জনতার অংশগ্রহণে চার সামাজিক ব্যাধির বিরুদ্ধে শপথ পাঠ করান।

​অনুষ্ঠানে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসন রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​উদ্বোধনী অনুষ্ঠান শেষে শহরের ফায়ার সার্ভিস রোড থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়।

​উল্লেখ্য, ‘আলোকিত লালমনিরহাট’ একটি বিশেষ সামাজিক উদ্যোগ, যার মূল লক্ষ্য জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিয়ের মতো সামাজিক অপরাধ নির্মূল করা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মাদকমুক্ত সমাজ ও সমৃদ্ধ দেশ গড়তে সামাজিক আন্দোলনের ডাক মির্জা ফখরুলের

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ