দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মটর শ্রমিক অফিস উদ্বোধনকে কেন্দ্র করে জলঢাকায় ১৪৪ ধারা

নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের একটি নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।শুক্রবার (৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জলঢাকা পৌরসভার আওতাধীন জলঢাকা সেন্ট্রাল বাসস্ট্যান্ড ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।আদেশে বলা হয়, এ সময়ের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং অস্ত্র, লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সম্ভাব্য সংঘর্ষ এড়ানো এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, জলঢাকা বাসস্ট্যান্ডে দীর্ঘদিন ধরে বাস-মিনিবাস, মোটর শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২২০)-এর একটি কার্যালয় রয়েছে। এরই মধ্যে বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৩৪৪৬)-এর নতুন কার্যালয় পৌর এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়। নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করে।১৪৪ ধারা জারির পর থেকে জলঢাকা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা সার্বক্ষণিক টহল ও নজরদারি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। সংবাদ লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।তবে দূরপাল্লার গাড়ি বন্ধ রয়েছে।অফিসার ইনচার্জ ওসি নাজমুল আলম জানিয়েছেন, জনশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সকল পক্ষকে আইন মেনে চলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মটর শ্রমিক অফিস উদ্বোধনকে কেন্দ্র করে জলঢাকায় ১৪৪ ধারা

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ