সুনামগঞ্জের ছাতক পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত বুধবার বিকেলে ছাতক পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মহিউদ্দিন আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা। এর বিপরীতে ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৮৫ লাখ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা।
ঘোষিত বাজেটে পৌরবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ, ব্যবসায়ীদের সুবিধার্থে আধুনিক মার্কেট নির্মাণ এবং শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেট ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুসরাত আরেফিন, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী মো. আবদুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাস, হিসাবরক্ষক কুলসুমা বেগম, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক (অব.) হরিপদ রায়, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা ছুরত, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুল, ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা এবং আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ।
এছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পৌর নাগরিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন