দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উদ্ধার, মানবপাচার চক্রের সম্পৃক্ততার আশঙ্কা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একই বিদ্যালয়ের চার স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় নতুন মোড় এসেছে। নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর বুধবার (১ জুলাই) বিকেলে সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদের জীবিত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের সম্পৃক্ততার সম্ভাবনা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে চার শিক্ষার্থী প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও আর ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা রাতে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরই তাদের উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।

তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর চার শিক্ষার্থী প্রথমে ঢাকায় যায়। পরে সেখান থেকে সিলেটে পৌঁছে গোয়াইনঘাটগামী একটি বাসে ওঠার অপেক্ষায় ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) স্নেহাশীষ কুমার দাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র নানা প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের সীমান্তবর্তী এলাকায় নিয়ে যাচ্ছিল। তাদের ভারতে পাচারের চেষ্টা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ এবং তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া চার শিক্ষার্থীকে নিরাপদে ঠাকুরগাঁওয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রকে শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। মানবপাচার, প্রলোভন বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তাও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, একই গ্রামের এবং একই বিদ্যালয়ের চার শিক্ষার্থী একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাদের জীবিত উদ্ধারের খবরে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এখন কীভাবে তারা এত দূর পৌঁছাল এবং এর পেছনে কারা কাজ করেছে—সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উদ্ধার, মানবপাচার চক্রের সম্পৃক্ততার আশঙ্কা

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ