দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুরে হোটেল থেকে ৪ ডাকাত গ্রেফতার, পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার

দিনাজপুর জেলা শহরের একটি আবাসিক হোটেল থেকে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

​বুধবার (১ জুলাই ২০২৬) বেলা ১টায় দিনাজপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার।

​গ্রেফতারকৃতরা হলেন সোহানুল ইসলাম (৪০), মোঃ খলিল (৩০), বরণ বালা (৪৩) ও মোঃ দুলাল মিয়া (৪০)।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল দিনাজপুর শহরের স্টেশন রোড বাহাদুর বাজার এলাকার আবাসিক হোটেল 'রাজ'-এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হোটেলের তৃতীয় তলার ৩০৬ নম্বর কক্ষ থেকে ওই ৪ জনকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রশস্ত্র, সরঞ্জাম এবং একটি পিকআপ (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ঠ, ১১-৫৫২৩) জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী মোঃ রোমান (২৮) ও মোঃ রনি (২৪) একটি প্রাইভেটকার (রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ ১৭-৭৩৪০) নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এই চক্রটি মূলত বিভিন্ন মোবাইল টাওয়ারের পাওয়ার হাউসে রক্ষিত ব্যাটারিসহ অন্যান্য মূল্যবান সরঞ্জামাদি ডাকাতি করত। ডাকাতির সময় সাধারণ মানুষ ও টাওয়ারের নিরাপত্তা কর্মীদের বিভ্রান্ত করতে তারা নিজেদের বিভিন্ন ভুয়া কোম্পানির ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও ড্রাইভার হিসেবে পরিচয় দিত। এই কাজের জন্য তারা ভুয়া আইডি কার্ডও ব্যবহার করত।

​পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

দিনাজপুরে হোটেল থেকে ৪ ডাকাত গ্রেফতার, পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

দিনাজপুর জেলা শহরের একটি আবাসিক হোটেল থেকে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

​বুধবার (১ জুলাই ২০২৬) বেলা ১টায় দিনাজপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার।

​গ্রেফতারকৃতরা হলেন সোহানুল ইসলাম (৪০), মোঃ খলিল (৩০), বরণ বালা (৪৩) ও মোঃ দুলাল মিয়া (৪০)।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল দিনাজপুর শহরের স্টেশন রোড বাহাদুর বাজার এলাকার আবাসিক হোটেল 'রাজ'-এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হোটেলের তৃতীয় তলার ৩০৬ নম্বর কক্ষ থেকে ওই ৪ জনকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রশস্ত্র, সরঞ্জাম এবং একটি পিকআপ (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ঠ, ১১-৫৫২৩) জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী মোঃ রোমান (২৮) ও মোঃ রনি (২৪) একটি প্রাইভেটকার (রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ ১৭-৭৩৪০) নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এই চক্রটি মূলত বিভিন্ন মোবাইল টাওয়ারের পাওয়ার হাউসে রক্ষিত ব্যাটারিসহ অন্যান্য মূল্যবান সরঞ্জামাদি ডাকাতি করত। ডাকাতির সময় সাধারণ মানুষ ও টাওয়ারের নিরাপত্তা কর্মীদের বিভ্রান্ত করতে তারা নিজেদের বিভিন্ন ভুয়া কোম্পানির ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও ড্রাইভার হিসেবে পরিচয় দিত। এই কাজের জন্য তারা ভুয়া আইডি কার্ডও ব্যবহার করত।

​পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ