পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগকে "মিথ্যা ও ভিত্তিহীন" দাবি করে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।
মঙ্গলবার সকালে তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়ে নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই হওয়া উচিত। যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ছড়িয়ে একজন সরকারি কর্মকর্তার মানহানি করা দুঃখজনক। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শওকত আলীসহ বিভিন্ন কর্মকর্তা বক্তব্য রাখেন। এছাড়া ২নং তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনও বক্তব্য দিয়ে অভিযোগের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা বলেন, সরকারি কর্মকর্তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে এবং এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন