চট্টগ্রাম-৪ আসনে বেসরকারীভাবে নির্বাচিত বিএনপি নেতা আসলাম চৌধুরীর শপথ নিতে পারবেন না আপিল বিভাগের রায়ের প্রতিবাদের সীতাকুণ্ডের কুমিরা ও ভাটিয়ারীতে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুর একটার সময় ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সামনের থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
একই সময়ে আলমগীর মেম্বারের নেতৃত্ব কুমিরা এলাকার মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন দলীয় নেতাকর্মীরা।
ভাটিয়ারীতে প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে আপিল বিভাগের রায় বাতিল করে লায়ন মোঃ আসলাম চৌধুরীকে শপথ নেওয়ার সুযোগ দেওয়ার আহবান জানান।
মোঃ আলীর সভাপতিত্বে এবং শহীদুল ইসলাম শহিদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ফিরোজুল আলম, নাছির সওদাগর, সোলেমান,হানিফ মাঝি, মোঃ ইউনুছ, মোঃ ওয়াসিম, মোঃ শাওন, অনিক, মোঃ কফিল উদ্দিন, মহিলা দল নেত্রী লাকি আক্তার, মুন্নি আক্তারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আসলাম চৌধুরীর প্রার্থিতা ও নির্বাচনী ফলাফল নিয়ে দীর্ঘদিন ধরে আইনি জটিলতা চলছিল। নির্বাচন কমিশন, হাইকোর্ট এবং আপিল বিভাগে একাধিক শুনানির পর বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির জন্য সর্বোচ্চ আদালতে ওঠে। আজ মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন