দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

গাইবান্ধা জেলা ও সদর শহরের পশ্চিমপাড়ার কৃতী সন্তান এস. এম মঞ্জুর আবিদ ।

৪৭তম বিসিএসে ট্যাক্স ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর আগে তিনি ৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারেও সুপারিশপ্রাপ্ত হন। কর্মজীবনের শুরুতে চাকুরী করেন সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার পদে। তাঁর এই ধারাবাহিক সাফল্যে গর্বিত গাইবান্ধাবাসী।

মঞ্জুরের শিক্ষাজীবনের সূচনা হয় আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজে যেখানে তিনি প্লে-গ্রুপ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর ২০১১ সালে এসএসসি এবং ২০১৩ সালে রংপুর ক্যাডেট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

পরবর্তীতে তিনি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)-এর নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বিশেষ গর্বের বিষয় হলো, বিভাগের ইতিহাসে প্রথম জেনারেল ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার কৃতিত্বও তাঁর।

নিজের এই অর্জন সম্পর্কে তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছেন। একই সঙ্গে বাবা-মা, শিক্ষকবৃন্দ শুভাকাঙ্ক্ষী বন্ধু এবং সকলের দোয়া ভালোবাসা ও সহযোগিতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যেন সততা নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করে দেশের মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে পারেন।

অভিনন্দন ও শুভকামনা, এস. এম. মঞ্জুর আবিদ। আপনার এই সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক। গাইবান্ধার মুখ আরও উজ্জ্বল হোক আপনার আগামী পথচলায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধা জেলা ও সদর শহরের পশ্চিমপাড়ার কৃতী সন্তান এস. এম মঞ্জুর আবিদ ।

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

৪৭তম বিসিএসে ট্যাক্স ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর আগে তিনি ৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারেও সুপারিশপ্রাপ্ত হন। কর্মজীবনের শুরুতে চাকুরী করেন সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার পদে। তাঁর এই ধারাবাহিক সাফল্যে গর্বিত গাইবান্ধাবাসী।

মঞ্জুরের শিক্ষাজীবনের সূচনা হয় আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজে যেখানে তিনি প্লে-গ্রুপ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর ২০১১ সালে এসএসসি এবং ২০১৩ সালে রংপুর ক্যাডেট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

পরবর্তীতে তিনি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)-এর নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বিশেষ গর্বের বিষয় হলো, বিভাগের ইতিহাসে প্রথম জেনারেল ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার কৃতিত্বও তাঁর।

নিজের এই অর্জন সম্পর্কে তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছেন। একই সঙ্গে বাবা-মা, শিক্ষকবৃন্দ শুভাকাঙ্ক্ষী বন্ধু এবং সকলের দোয়া ভালোবাসা ও সহযোগিতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যেন সততা নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করে দেশের মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে পারেন।

অভিনন্দন ও শুভকামনা, এস. এম. মঞ্জুর আবিদ। আপনার এই সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক। গাইবান্ধার মুখ আরও উজ্জ্বল হোক আপনার আগামী পথচলায়।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ