দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

ফুলগাজীতে পিকআপ - সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফেনীর ফুলগাজী উপজেলায় মুরগী বাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে সহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭ টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ কাওছার (২৭), ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের কাজী হায়াতের স্ত্রী ওয়াহিদা আক্তার জুঁই (২০) এবং তার মা জাকিয়া আক্তার।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পরশুরাম থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ কাওছার ও ওয়াহিদা আক্তার জুঁই নিহত হন। আহত অবস্থায় জাকিয়া আক্তারসহ আরও তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় জাকিয়া আক্তারের মৃত্যু হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। মরদেহ ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের লাশ পরিদর্শন করেন ফুলগাজী থানা অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান ও থানা তদন্ত অফিসার নুরুল ইসলাম। ওসি মিজানুর রহমান জানান; দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সময় হাসপাতালে নিহতদের আত্মীয় স্বজনের আহাজারি কান্না ভারী হয়ে উঠে হাসপাতালে পরিবেশ। খবর পেয়ে ঘটনাস্থলে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ছুটে আসেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ ও উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা শাহীন ও স্থানীয় বিএনপি নেতা কর্মীরা।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ সাংবাদিকদের মাধ্যমে সকলের প্রতি আহ্বান জানান ফেনী পরশুরাম সড়কে রাস্তা সংস্কার কাজ চলমান রয়েছে; তাই সচেতন ও সতর্কতার সাথে মোটর যানবাহন চলাচল করার জন্য সকল চালকের দৃষ্টি আকর্ষণ করেন। এবং উপজেলা ও পুলিশ প্রশাসনের সহায়তায় কামনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ফুলগাজীতে পিকআপ - সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ