দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ২৭ জুন ২০২৬

দুমকিতে অর্থঋণ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে অর্থঋন মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি কাজী জাকির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে দুমকি থানা পুলিশ। শনিবার তাকে বরিশালের নলছিটি জিরো পয়েন্ট থেকে আটক করা হয়েছে। তিনি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত্যু কাজী সয়জদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ইসলামি ব্যাংকের অর্থঋন মামলায় তিনি অনেকদিন যাবৎ পলাতক ছিলেন। দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন এর তত্বাবধানে এস আই সুমন হাওলাদার ও এএস আই দুলাল সরকার সংগীয় ফোর্স তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে তাকে নলছিটি থানা এলাকা থেকে গ্রেফতার করে।তিনি সিআর ৩৭৩/২৬ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে নলছিটি থানা এলাকা থেকে গ্রেফতার করে পটুয়াখালী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। #

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

দুমকিতে অর্থঋণ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

পটুয়াখালীর দুমকিতে অর্থঋন মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি কাজী জাকির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে দুমকি থানা পুলিশ। শনিবার তাকে বরিশালের নলছিটি জিরো পয়েন্ট থেকে আটক করা হয়েছে। তিনি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত্যু কাজী সয়জদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ইসলামি ব্যাংকের অর্থঋন মামলায় তিনি অনেকদিন যাবৎ পলাতক ছিলেন। দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন এর তত্বাবধানে এস আই সুমন হাওলাদার ও এএস আই দুলাল সরকার সংগীয় ফোর্স তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে তাকে নলছিটি থানা এলাকা থেকে গ্রেফতার করে।তিনি সিআর ৩৭৩/২৬ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে নলছিটি থানা এলাকা থেকে গ্রেফতার করে পটুয়াখালী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। #

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ