দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ২৭ জুন ২০২৬

কোম্পানীগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার; আটক ১

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে আনুমানিক দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এ সময় একটি কাভার্ডভ্যান, দুটি নৌকা জব্দ এবং একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর এলাকার সেলিম মিয়ার ছেলে রুবেল মিয়া (২৪)।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গৌরীনগর এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর মিয়া এবং জেলা গোয়েন্দা পুলিশের এসআই লুৎফর রহমান নেতৃত্ব দেন।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, মেহেদি ও চকলেট জব্দ করা হয়। পাশাপাশি চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও দুটি নৌকাও জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য, একটি কাভার্ডভ্যান ও দুটি নৌকা জব্দ করা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।’

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার; আটক ১

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে আনুমানিক দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এ সময় একটি কাভার্ডভ্যান, দুটি নৌকা জব্দ এবং একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর এলাকার সেলিম মিয়ার ছেলে রুবেল মিয়া (২৪)।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গৌরীনগর এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর মিয়া এবং জেলা গোয়েন্দা পুলিশের এসআই লুৎফর রহমান নেতৃত্ব দেন।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, মেহেদি ও চকলেট জব্দ করা হয়। পাশাপাশি চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও দুটি নৌকাও জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য, একটি কাভার্ডভ্যান ও দুটি নৌকা জব্দ করা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।’

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ