দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

ভূরুঙ্গামারীতে ঔষধ আইন ও অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে সচেতনতামূলক সভা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ পরিপালন এবং অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পাগলারহাট এলাকার নিশাত মেমোরিয়াল কিন্ডার গার্ডেনে এ সভার আয়োজন করে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ভূরুঙ্গামারী উপজেলা শাখা।

সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা ঔষধ তত্ত্বাবধায়ক হাফিজুর রহমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিডিএস কুড়িগ্রাম জেলা সভাপতি আতাউর রহমান খান হেরিক ও সহসভাপতি চিন্ময় পাল। বিসিডিএস ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন।

সভায় নজরুল ইসলাম বলেন, ঔষধ ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা ও জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠছে। এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে আতাউর রহমান খান হেরিক বলেন, ফার্মেসি ব্যবসা শুধু ব্যবসা নয়, এটি মানুষের স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই প্রতিটি ঔষধ ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি সঠিক প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি থেকে বিরত থাকতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান মিয়া বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ যথাযথভাবে পরিপালন করতে হবে। একই সঙ্গে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, নিবন্ধিত ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধ, ওষুধ সংরক্ষণে নির্ধারিত মান বজায় রাখা এবং সঠিক প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করা, এসব বিষয়ে ঔষধ ব্যবসায়ীদের দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে ভেজাল, নিম্নমানের ও অননুমোদিত ওষুধের বিস্তার ঠেকাতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় উপজেলার পাথরডুবি, শিলখুড়ী ও তিলাই ইউনিয়নের ঔষধ ব্যবসায়ী, ফার্মেসি মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ভূরুঙ্গামারীতে ঔষধ আইন ও অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে সচেতনতামূলক সভা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ