দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬

পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতা আবু সারওয়ার বকুল আটক, কারাগারে প্রেরণ।

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠিকাদার আবু সারওয়ার বকুলকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) গভীর রাতে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তাকে পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আমলি আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলাও রয়েছে।

তবে বকুলের পরিবারের দাবি, সোমবার রাতে তিনি বাসায় টেলিভিশনে খেলা দেখছিলেন। এ সময় পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তৎপরতা রোধে পুলিশ সতর্ক রয়েছে। আবু সারওয়ার বকুল রাজনৈতিক মামলার আসামি এবং বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের যেকোনো ধরনের কর্মকাণ্ডের ওপর নজরদারি অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতা আবু সারওয়ার বকুল আটক, কারাগারে প্রেরণ।

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠিকাদার আবু সারওয়ার বকুলকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) গভীর রাতে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তাকে পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আমলি আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলাও রয়েছে।

তবে বকুলের পরিবারের দাবি, সোমবার রাতে তিনি বাসায় টেলিভিশনে খেলা দেখছিলেন। এ সময় পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তৎপরতা রোধে পুলিশ সতর্ক রয়েছে। আবু সারওয়ার বকুল রাজনৈতিক মামলার আসামি এবং বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের যেকোনো ধরনের কর্মকাণ্ডের ওপর নজরদারি অব্যাহত রয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ