দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নারীর সঙ্গে ভিডিও ভাইরালের পর বিআইডব্লিউটিএ কর্মকর্তা বরখাস্ত

নারী কেলেঙ্কারীসহ নানা অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক।এক নারীর সঙ্গে ওই কর্মকর্তার অন্তরঙ্গ অবস্থায় থাকা ৪৭ সেকেন্ডের একটি ভিডিও মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনাও তৈরি হয়। এরপর তাকে বরখাস্ত করে কর্তৃপক্ষ।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ গণমাধ্যমকে এই কর্মকর্তাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নারী কেলেঙ্কারী, দুর্নীতি ও অসদচারণের’ অভিযোগের ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ জন্য বিআইডব্লিউটিএর কর্মচারী চাকরি প্রবিধানমালা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার কথা বলা হয়েছে আদেশে।

আদেশে আরও বলা হয়, এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী খোরাকি ভাতা প্রাপ্য হবেন। এই সময়ে তাকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগে হাজিরা দিতে বলা হয়েছে।

একই আদেশে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নারীর সঙ্গে ভিডিও ভাইরালের পর বিআইডব্লিউটিএ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

নারী কেলেঙ্কারীসহ নানা অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক।এক নারীর সঙ্গে ওই কর্মকর্তার অন্তরঙ্গ অবস্থায় থাকা ৪৭ সেকেন্ডের একটি ভিডিও মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনাও তৈরি হয়। এরপর তাকে বরখাস্ত করে কর্তৃপক্ষ।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ গণমাধ্যমকে এই কর্মকর্তাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নারী কেলেঙ্কারী, দুর্নীতি ও অসদচারণের’ অভিযোগের ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ জন্য বিআইডব্লিউটিএর কর্মচারী চাকরি প্রবিধানমালা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার কথা বলা হয়েছে আদেশে।

আদেশে আরও বলা হয়, এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী খোরাকি ভাতা প্রাপ্য হবেন। এই সময়ে তাকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগে হাজিরা দিতে বলা হয়েছে।

একই আদেশে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ