দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ২২ জুন ২০২৬

কাহারোলে ক্লিনিকে অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের কাহারোল উপজেলায় স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ধারাবাহিক তদারকি কার্যক্রমের অংশ হিসেবে আস্থা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নানা অনিয়ম ও বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২২ জুন) কাহারোল উপজেলার দশমাইলে অবস্থিত আস্থা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইশতিয়াক আহমেদ এবং কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মোজাহিদুল ইসলাম। অভিযান চলাকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা কর্তৃক নির্দেশিত বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘনসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়। এ কারণে আস্থা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা প্রতিষ্ঠানটির বিদ্যমান অনিয়ম ও অসঙ্গতি দূর করতে এক মাসের সময়সীমা বেঁধে দেন। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে এক মাস পর পুনরায় সরেজমিনে তদারকি করে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. সামিউল ইসলাম এবং স্থানীয় থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কাহারোলে ক্লিনিকে অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

দিনাজপুরের কাহারোল উপজেলায় স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ধারাবাহিক তদারকি কার্যক্রমের অংশ হিসেবে আস্থা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নানা অনিয়ম ও বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২২ জুন) কাহারোল উপজেলার দশমাইলে অবস্থিত আস্থা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইশতিয়াক আহমেদ এবং কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মোজাহিদুল ইসলাম। অভিযান চলাকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা কর্তৃক নির্দেশিত বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘনসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়। এ কারণে আস্থা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা প্রতিষ্ঠানটির বিদ্যমান অনিয়ম ও অসঙ্গতি দূর করতে এক মাসের সময়সীমা বেঁধে দেন। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে এক মাস পর পুনরায় সরেজমিনে তদারকি করে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. সামিউল ইসলাম এবং স্থানীয় থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ