দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ২২ জুন ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

মাদককে না বলি, যুব সমাজকে রক্ষা করি’

মাদককে না বলি, যুব সমাজকে রক্ষা করি’

‘মাদককে না বলি, যুব সমাজকে রক্ষা করি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পৌর শহরসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধ গড়ে তুলতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) রাত ৯টায় হিলি পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজপাড়া) এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সোহেল হোসেনের নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, তরুণ ও যুব সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘হিলি মানেই মাদক’— এমন নেতিবাচক ধারণা বাইরের মানুষের মধ্যে তৈরি হয়েছে, যা এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত দুঃখজনক। মাদকের কারণে তরুণ ও যুব সমাজ বিপথগামী হচ্ছে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সোহেল হোসেন বলেন, বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের  মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মাদক ব্যবসায়ীদের সতর্ক করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, অতীতের কর্মকাণ্ড ভুলে গিয়ে মাদক ব্যবসা ছেড়ে বিকল্প কর্মসংস্থানে যুক্ত হলে সরকার সহযোগিতা করবে। ভ্যান-রিকশা, গরু, ছাগল বা ভেড়া প্রদানসহ বিভিন্ন সহায়তার মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

সোহেল হোসেন আরও বলেন, “আমাদের ৫ নম্বর ওয়ার্ডে কোনোভাবেই মাদকের ব্যবসা চলতে দেওয়া হবে না। বাইরে থেকে কেউ মাদক ক্রয় বা সেবনের জন্য এলে প্রথমে তাকে বুঝিয়ে বলা হবে। এরপরও কেউ না শুনলে তাকে আইনের আওতায় এনে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। মাদকের বিষয়ে যেকোনো তথ্য পুলিশকে জানিয়ে সহযোগিতা করতে হবে। তাহলেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”

এদিকে, গত দুই দিন ধরে উপজেলার আলিহাট ইউনিয়নের চকচকা গ্রামেও মাদকের বিরুদ্ধে মিছিল ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন তরুণ ও যুবকেরা। রবিবার দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনাও ঘটেছে। তবে স্থানীয়দের একটি অংশের দাবি, যাদের নেতৃত্বে এসব কর্মসূচি পরিচালিত হচ্ছে, তাদের মধ্যেই কেউ কেউ ক্যাসিনো ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “হাকিমপুর থানায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো মাদক ব্যবসায়ীর তথ্য গোপনীয়ভাবে পুলিশকে জানানো হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।”

তিনি আরও বলেন, “সমাজের সাধারণ মানুষ সচেতন না হলে মাদক কিংবা অন্যান্য অপরাধ দমন করা সম্ভব নয়। তাই সবাইকে এগিয়ে আসতে হবে।” এছাড়া গত রবিবার থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মাদককে না বলি, যুব সমাজকে রক্ষা করি’

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ