দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ২২ জুন ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

একদিন পর উন্মুক্ত সাদাপাথর; পর্যটকদের উপচে পড়া ভীড়

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে একদিন বন্ধ থাকার পর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে পর্যটনকেন্দ্রটি চালু হওয়ায় সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।

এর আগে ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে সাদাপাথর পর্যটনকেন্দ্রের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রোববার উপজেলা প্রশাসন সাময়িকভাবে পর্যটনকেন্দ্রটি বন্ধ ঘোষণা করে। এতে পর্যটননির্ভর স্থানীয় ব্যবসায়ী, নৌকাচালক ও সংশ্লিষ্ট সেবাখাতের লোকজন ক্ষতির মুখে পড়েন।

সোমবার পানি কমে পরিস্থিতির উন্নতি হওয়ায় উপজেলা প্রশাসনের নির্দেশে পুনরায় সাদাপাথর খুলে দেওয়া হয়। ফলে পর্যটনকেন্দ্রটিতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা সাদাপাথরের স্বচ্ছ পানি ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েকদিনের বৈরী আবহাওয়া ও পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় তাদের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছিল। তবে পুনরায় পর্যটকদের আগমন শুরু হওয়ায় তারা আশাবাদী হয়ে উঠেছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, পাহাড়ি ঢলের পানি কমে যাওয়ায় সাদাপাথর পর্যটনকেন্দ্রটি আবারও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও লাইফগার্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দিনগুলোতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যও চাঙ্গা হয়ে উঠবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

একদিন পর উন্মুক্ত সাদাপাথর; পর্যটকদের উপচে পড়া ভীড়

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ