দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ২২ জুন ২০২৬

মদনে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসি'র মতবিনিময় সভা

নেত্রকোনার মদন উপজেলা প্রেসক্লাব এর সাংবাদিকদের সাথে থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দীন করিমের মত বিনিময় সভা করেছেন। রবিবার (২১জুন) দুপুরে জাহাঙ্গীপুর কেন্দ্রীয় বাজার উপজেলার প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রেসক্লাবের সভাপতি আল মাহবোব আলম (আল আমিন) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দীন করিম। 

সভায় বক্তব্য রাখেন, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি মোতাহার আলম চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আব্দুল লতিফ মোতাহার, মোশাররফ হোসেন বাবুল, আলী উসমান, আঙ্গুর রহমান, আব্দুল কাইয়ুম, রায়হান তালুকদার, আব্দুল্লাহ আল রোমান, মোহন মিয়া, জুলাই যোদ্ধা ও সাংবাদিক ইমরান হোসেন প্রমুখ। 

মত বিনিময় সভায় সাংবাদিকরা আশা প্রকাশ করে বলেন, মাদক, জুয়া ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথোপযুক্ত ভূমিকা রাখবেন। তথ্য আদান প্রদান এর ক্ষেত্রে উভয়ের আন্তরিকতা ও সহযোগিতা থাকবে। 

ওসি সালাউদ্দীন করিম বলেন, মাদক, জুয়া ও বাল্য বিবাহ প্রতিরোধে সঠিক তথ্য আদান প্রদান জরুরী। তাহলেই এসব দমন ও নির্মূল করা সম্ভব। মাদক ও জুয়া বিরুদ্ধে মদন থানার পুলিশ আপোষহীন। 

তিনি আরও বলেন, মাদক ও জুয়া নির্মূল করতে পুলিশ প্রশাসন আপোষহীন কাজ করবে। তবে সঠিক তথ্য উপাত্ত দিয়ে একটি মাদক, জুয়া মুক্ত সমাজ প্রতিষ্ঠায় সহযোগিতা করবেন। 

সাংবাদিকদের উদ্দেশ্য ওসি আরও বলেন, এমপি স্যারের কঠোর নির্দেশনা মাদক ও জুয়া ব্যাপারে। এসব ক্ষেত্রে কোন আপোষ করা যাবে না। তিনি শুধু স্থানীয় এমপি হিসেবেই নয়, বরং জাতীয় গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক মানে মানুষ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মদনে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসি'র মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

নেত্রকোনার মদন উপজেলা প্রেসক্লাব এর সাংবাদিকদের সাথে থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দীন করিমের মত বিনিময় সভা করেছেন। রবিবার (২১জুন) দুপুরে জাহাঙ্গীপুর কেন্দ্রীয় বাজার উপজেলার প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রেসক্লাবের সভাপতি আল মাহবোব আলম (আল আমিন) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দীন করিম। 

সভায় বক্তব্য রাখেন, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি মোতাহার আলম চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আব্দুল লতিফ মোতাহার, মোশাররফ হোসেন বাবুল, আলী উসমান, আঙ্গুর রহমান, আব্দুল কাইয়ুম, রায়হান তালুকদার, আব্দুল্লাহ আল রোমান, মোহন মিয়া, জুলাই যোদ্ধা ও সাংবাদিক ইমরান হোসেন প্রমুখ। 

মত বিনিময় সভায় সাংবাদিকরা আশা প্রকাশ করে বলেন, মাদক, জুয়া ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথোপযুক্ত ভূমিকা রাখবেন। তথ্য আদান প্রদান এর ক্ষেত্রে উভয়ের আন্তরিকতা ও সহযোগিতা থাকবে। 

ওসি সালাউদ্দীন করিম বলেন, মাদক, জুয়া ও বাল্য বিবাহ প্রতিরোধে সঠিক তথ্য আদান প্রদান জরুরী। তাহলেই এসব দমন ও নির্মূল করা সম্ভব। মাদক ও জুয়া বিরুদ্ধে মদন থানার পুলিশ আপোষহীন। 

তিনি আরও বলেন, মাদক ও জুয়া নির্মূল করতে পুলিশ প্রশাসন আপোষহীন কাজ করবে। তবে সঠিক তথ্য উপাত্ত দিয়ে একটি মাদক, জুয়া মুক্ত সমাজ প্রতিষ্ঠায় সহযোগিতা করবেন। 

সাংবাদিকদের উদ্দেশ্য ওসি আরও বলেন, এমপি স্যারের কঠোর নির্দেশনা মাদক ও জুয়া ব্যাপারে। এসব ক্ষেত্রে কোন আপোষ করা যাবে না। তিনি শুধু স্থানীয় এমপি হিসেবেই নয়, বরং জাতীয় গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক মানে মানুষ।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ