দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ২১ জুন ২০২৬

ঢলে তলিয়ে গেছে সাদাপাথর; পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা

টানা দুই দিনের প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর পানির নিচে তলিয়ে গেছে। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের সাদাপাথর ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

রোববার (২১ জুন) সরেজমিনে দেখা যায়, ধলাই নদীর উৎসমুখ দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সাদাপাথর পর্যটনকেন্দ্রের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। প্রবল স্রোতের কারণে নৌকায় যাতায়াতও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাদাপাথর পর্যটনকেন্দ্র কার্যত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অতীতে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার মধ্যে অসতর্কভাবে ঘুরতে এসে সাদাপাথর এলাকায় একাধিক দুর্ঘটনায় পর্যটকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর প্রশাসনিক নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থার বিষয়টি বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সাদাপাথর পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে কেন্দ্রটি পুনরায় খুলে দেওয়া হবে।”

এদিকে আকস্মিক পাহাড়ি ঢলে পর্যটনকেন্দ্রের মূল স্পট এলাকায় ব্যবসায়ীদের বেশকিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢলের তোড়ে দোকানের মালামাল ভেসে যাওয়ায় অনেক ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছেন। কেউ কেউ নৌকার মাধ্যমে অবশিষ্ট মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, হঠাৎ নেমে আসা পাহাড়ি ঢলে তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। অনেকেই দোকানের মালামাল রক্ষা করতে না পেরে হতাশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ঢলে তলিয়ে গেছে সাদাপাথর; পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ