দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ২১ জুন ২০২৬

তারাগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তাকে প্রাণি কৃত্রিম প্রজনন সমিতির শুভেচ্ছা

রংপুরের তারাগঞ্জ উপজেলার নবাগত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কাজ্জীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে উপজেলা প্রাণি কৃত্রিম প্রজনন সমিতি।

সম্প্রতি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে ডা. সাগরিকা কাজ্জীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়। এ সময় সমিতির নেতৃবৃন্দ নবাগত কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাঁর দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এমদাদুল হক, সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম লিটনসহ সমিতির সকল সদস্য।

সৌজন্য সাক্ষাৎকালে সমিতির নেতারা বলেন, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, খামারিদের আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং কৃত্রিম প্রজনন কার্যক্রমকে আরও গতিশীল করতে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। নতুন কর্মকর্তার নেতৃত্বে এ খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

জবাবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কাজ্জী ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার জন্য সমিতির সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সরকারের প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে এবং উপজেলার খামারিদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা নিয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও খামারিদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শেষে নবাগত কর্মকর্তার সফল কর্মজীবন ও সার্বিক মঙ্গল কামনা করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

তারাগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তাকে প্রাণি কৃত্রিম প্রজনন সমিতির শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জ উপজেলার নবাগত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কাজ্জীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে উপজেলা প্রাণি কৃত্রিম প্রজনন সমিতি।

সম্প্রতি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে ডা. সাগরিকা কাজ্জীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়। এ সময় সমিতির নেতৃবৃন্দ নবাগত কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাঁর দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এমদাদুল হক, সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম লিটনসহ সমিতির সকল সদস্য।

সৌজন্য সাক্ষাৎকালে সমিতির নেতারা বলেন, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, খামারিদের আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং কৃত্রিম প্রজনন কার্যক্রমকে আরও গতিশীল করতে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। নতুন কর্মকর্তার নেতৃত্বে এ খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

জবাবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কাজ্জী ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার জন্য সমিতির সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সরকারের প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে এবং উপজেলার খামারিদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা নিয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও খামারিদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শেষে নবাগত কর্মকর্তার সফল কর্মজীবন ও সার্বিক মঙ্গল কামনা করা হয়।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ