দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন ২০২৬

নওগাঁয় অনলাইন জুয়ার আসরে ডিবি পুলিশের অভিযান: অস্ত্র ও মোবাইলসহ দুই জুয়ারী গ্রেফতার

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (বড় ছোরা), দুটি মোবাইল ফোন এবং জুয়ার নগদ টাকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন ২০২৬ তারিখে ডিবি পুলিশের একটি দল নওগাঁ সদর থানার খলিশাকুড়ি গ্রামের সানার সুপারি বাগান এলাকায় অনলাইন জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সেখানে কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে জুয়া খেলছে।

সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইমাম হাসান বুলেট (পিতা: খলিলুর রহমান, গ্রাম: জগৎ সিংহপুর, থানা ও জেলা: নওগাঁ) এবং আশিকুর রহমান সানি (৩৯) (পিতা: মন্তাসের আলী, গ্রাম: হাস্তা বাসন্তপুর, থানা: আক্কেলপুর, জেলা: জয়পুরহাট)-কে আটক করা হয়।

তাদের দেহ তল্লাশি ও ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়ার একাধিক অ্যাপের তথ্য পাওয়া যায়। ইমাম হাসান বুলেটের মোবাইল ফোনে ACE67, BD345, 2222Bet, 7J77, 77ABC, JitaGo, TakaBet, UIP, BB44, PKOK, CK44, 2777Bet, BK33 এবং CV66-সহ বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্মের অ্যাপ পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ইমাম হাসান বুলেটের ব্যবহৃত অ্যাকাউন্টে গত এক মাসে প্রায় ৭৩ হাজার ৮৩৭ টাকার লেনদেন হয়েছে। এছাড়া তার হেফাজত থেকে একটি দেশীয় অস্ত্র (বড় ছোরা) উদ্ধার করা হয়।

অপরদিকে, আশিকুর রহমান সানির মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার সঙ্গে সংশ্লিষ্ট বিকাশ ও নগদ লেনদেনের তথ্য পাওয়া যায়। অভিযানের সময় ইমাম হাসান বুলেটের কাছ থেকে ১ হাজার ৫৪০ টাকা এবং আশিকুর রহমান সানির কাছ থেকে ১ হাজার ১৪০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি মোবাইল ফোন ও একটি বড় ছোরা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে পুলিশ সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত ইমাম হাসান বুলেটের বিরুদ্ধে পূর্বে মাদক, জুয়া, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় অনলাইন জুয়ার আসরে ডিবি পুলিশের অভিযান: অস্ত্র ও মোবাইলসহ দুই জুয়ারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ