দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

ঠাকূরগাঁওয়ে তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তা: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ।

ঠাকূরগাঁওয়ের হরিপূর উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) কার্যালয়ে পেশাগত দায়িত্বে তথ্য সংগ্রহ করতে গিয়ে চরম হেনস্তা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন  সাংবাদিক দম্পতি। অভিযুক্ত সরকারি কর্মচারীর বিরুদ্ধে তথ্য প্রদানে কালক্ষেপণ, অশালীন ভাষায় গালিগালাজ, মোবাইল ফোনে ভিডিও ধারণ এবং এলাকা ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনায়  বুধবার (১৭ জুন)২০২৬  ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক মোঃ আইয়ুব আনছারী। জেলা পুলিশ সুপারের কার্যালয় অভিযোগটি গ্রহণ করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ আইয়ুব আনছারী (৪২) ‘দৈনিক বাংলাদেশ সমাচার’, ‘দৈনিক ঘোষণা’ ও ‘বাংলাদেশ ডাইরী’র ঠাকুরগাঁও জেলা ভ্রাম্যমাণ ও প্রতিনিধি এবং তার স্ত্রী মোছাঃ তাহেরা খাতুন ‘দৈনিক স্বদেশ বিচিত্রা’র ঠাকুরগাঁও  জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। মোঃ আইয়ুব আনছারী বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এবং সাংবাদিক দম্পতি  উভয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক প্রশিক্ষিত ও প্রত্যয়নপ্রাপ্ত সাংবাদিক।

লিখিত অভিযোগে আইয়ুব আনছারী উল্লেখ করেন, গত ১০ মার্চ ২০২৬ তারিখে সরকারি বিধি মোতাবেক কিছু তথ্য পাওয়ার জন্য তারা হরিপুর ইউএনও কার্যালয়ে ফরম পূরণ করে আবেদন করেন। কিন্তু কার্যালয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর মোঃ শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে তথ্য না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন।

এরই ধারাবাহিকতায় গত ১৫ জুন দুপুর আনুমানিক ২টার দিকে ওই সাংবাদিক দম্পতি হরিপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তথ্যের সন্ধানে যান। সেখানে শহিদুল ইসলামের সঙ্গে কথা বলতে গেলে তিনি হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাদেরকে অশালীন ও অশোভনীয় ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত কর্মচারী নিজের মোবাইল ফোনে সাংবাদিকদের ভিডিও ধারণ করতে থাকেন এবং তাদেরকে ‘চোর’, ‘ভুয়া সাংবাদিক’ ও ‘চাঁদাবাজ’ বলে অপবাদ দেন। শুধু তাই নয়, তাদেরকে উপজেলা চত্বরে আসতে নিষেধ করে এলাকায় দেখলে মারপিট ও খুন-জখম করার হুমকি দেওয়া হয়।

অভিযোগকারী সাংবাদিক জানান, সরকারি কর্মচারীর এমন উগ্র আচরণ ও প্রাণনাশের হুমকির পর থেকে তারা স্বামী-স্ত্রী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনাটি তাৎক্ষণিকভাবে হরিপুর উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) সঙ্গে দেখা ও মোবাইল ফোনে অবহিত করার পর আজ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তারা।

এই বিষয়ে সাংবাদিক দম্পতি বিবাদীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ঠাকূরগাঁওয়ে তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তা: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ।

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ