দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরানগঞ্জ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের সদর উপজেলার  পরানগঞ্জ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭জুন) সকালে পরানগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর আওতায় অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে-চল যাই গ্রাম আদালতে এই শ্লোগানে 

দিনব্যাপী এই বর্ণাঢ্য বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কৃষ্ণ চন্দ্র রায় এর সার্বিক তত্বাবধানে আয়োজিত বার্ষিক ক্যাম্পেইন উপলক্ষে সকালে স্থানীয় মীরকান্দাপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরানগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালীতে অংশ নেন পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার,বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, সাবেক চেয়ারম্যান সোলায়মান কবির, আবু বকর ছিদ্দিক, ইউপি সদস্যবৃন্দ, মীরকান্দাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে গ্রাম আদালতের বিভিন্ন সুবিধা এবং আইনি অধিকারের বার্তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয়। র‍্যালী শেষে পরানগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 পরানগঞ্জ ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যানের আবু হানিফা সরকারের  সভাপতিত্বে সভায় বক্তারা বলেন যে গ্রাম আদালত সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয় করে এবং মাত্র অল্প খরচে কোনো ধরনের আইনি জটিলতা ছাড়াই এখানে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধের সুষ্ঠু মীমাংসা সম্ভব। বক্তারা প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ঘরের কাছের এই বিচারিক সেবা গ্রহণের আহ্বান জানান। বিকেলে ইউনিয়ন পরিষদে উপস্থিত সাধারণ মানুষের জন্য গ্রাম আদালতের কার্যকারিতা এবং মামলার প্রক্রিয়া নিয়ে একটি তথ্যবহুল ও নাট্যধর্মী ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে স্থানীয় কিশোর-কিশোরী ও সাধারণ জনগণের অংশগ্রহণে গ্রাম আদালতের নিয়মকানুন, আর্থিক এখতিয়ার ও অধিকারসমূহের ওপর ভিত্তি করে একটি শিক্ষণীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান যে এই ক্যাম্পেইনের মাধ্যমে তারা গ্রাম আদালতের এখতিয়ার এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরানগঞ্জ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ