দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

নওগাঁতে আরও এক পরিকল্পিত হত্যাকাণ্ড, মিলল আরও এক মরদেহ রেললাইনের পাশে

নওগাঁর আত্রাই-রাণীনগর সড়কের শাহাগোলা রেলস্টেশন সংলগ্ন রেললাইনের পাশে মোঃ নিয়ামুল বাসির ( ৪৮) (পিতা: নজিবুর রহমান দেওয়ান) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের দাবি, তাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।

নিহত নিয়ামুল বাসির রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের বাসিন্দা ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি নওগাঁর একটি হজ এজেন্সির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আত্রাই থেকে তিনি তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। সে সময় তিনি নওগাঁ গিয়ে এশার নামাজ আদায় করবেন বলে জানান। এরপর থেকে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও রিং হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার সকালে নওগাঁর শাহাগোলা রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁতে আরও এক পরিকল্পিত হত্যাকাণ্ড, মিলল আরও এক মরদেহ রেললাইনের পাশে

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

নওগাঁর আত্রাই-রাণীনগর সড়কের শাহাগোলা রেলস্টেশন সংলগ্ন রেললাইনের পাশে মোঃ নিয়ামুল বাসির ( ৪৮) (পিতা: নজিবুর রহমান দেওয়ান) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের দাবি, তাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।

নিহত নিয়ামুল বাসির রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের বাসিন্দা ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি নওগাঁর একটি হজ এজেন্সির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আত্রাই থেকে তিনি তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। সে সময় তিনি নওগাঁ গিয়ে এশার নামাজ আদায় করবেন বলে জানান। এরপর থেকে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও রিং হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার সকালে নওগাঁর শাহাগোলা রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ