দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬

এআই দিয়ে আর্জেন্টিনা সমর্থকের গায়ে ব্রাজিলের জার্সি, থানায় অভিযোগ

যশোরের কেশবপুরের আর্জেন্টিনার সমর্থক অহিদুর রহমান অন্তু। সম্প্রতি তার একটি ছবি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ব্রাজিল সমর্থক হিসেবেও প্রচার চালানো হচ্ছে। এতে অন্তু ক্ষুব্ধ হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।গত সোমবার (১৫ জুন) রাতে ‘রাসেল বাবু’ নামে একটি আইডির বিরুদ্ধে ওই অভিযোগটি দাখিল করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার মুলগ্রামের মশিয়ার রহমানের ছেলে অহিদুর রহমান অন্তু ফুটবল দলের আর্জেন্টিনার একজন কট্টর সমর্থক। গত ১২জুন বিশ্বকাপ ফুটবল খেলার উদ্বোধন হয়। অন্তু তার সমর্থক আর্জেন্টিার জার্সি পরে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন।ওই ছবিতে কেশবপুর পৌর শহরের বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল বাবু এআই প্রযুক্তি ব্যবহার করে তার গায়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ফেসবুকে তা পোস্ট করেন। এতে ক্ষিপ্ত হন অন্তু। এজন্য রাসেলকে আসামি করে মানহানীর আইন ১৮৬০ এর ৪৯৯ ও ৫০০ ধারায় কেশবপুর থানায় একটি এজাহার করেন অন্তু।

অহিদুর রহমান অন্তু বলেন, তিনি বুঝতে শেখার পর থেকে আর্জিন্টিনার সমর্থক। হঠাৎ করে তার ছবিতে এআই প্রযুক্তি ব্যবহার করে ফেসবুবে ব্রাজিলের জার্সি পরিহিত ছবি পোস্ট করেন রাসেল বাবু। ছবিটি ফেসবুক থেকে সরিয়ে ফেলতে তাকে একাধিক বার অনুরোধ করা হলেও তিনি ছবিটি ফেসবুক থেকে মুছে না ফেলায় তিনি রাসেলেরে বিরুদ্ধে থানায় এজাহার করেছেন।

অভিযুক্ত রাসেল বাবু বলেন, এত জটিলভাবে নেওয়ার কিছু নেই। অহিদুর রহমান সম্পর্কে আমার মামা।

এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, এআই প্রযক্তি ব্যবহার করে জার্সি পরিবর্তনের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

এআই দিয়ে আর্জেন্টিনা সমর্থকের গায়ে ব্রাজিলের জার্সি, থানায় অভিযোগ

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

যশোরের কেশবপুরের আর্জেন্টিনার সমর্থক অহিদুর রহমান অন্তু। সম্প্রতি তার একটি ছবি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ব্রাজিল সমর্থক হিসেবেও প্রচার চালানো হচ্ছে। এতে অন্তু ক্ষুব্ধ হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।গত সোমবার (১৫ জুন) রাতে ‘রাসেল বাবু’ নামে একটি আইডির বিরুদ্ধে ওই অভিযোগটি দাখিল করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার মুলগ্রামের মশিয়ার রহমানের ছেলে অহিদুর রহমান অন্তু ফুটবল দলের আর্জেন্টিনার একজন কট্টর সমর্থক। গত ১২জুন বিশ্বকাপ ফুটবল খেলার উদ্বোধন হয়। অন্তু তার সমর্থক আর্জেন্টিার জার্সি পরে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন।ওই ছবিতে কেশবপুর পৌর শহরের বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল বাবু এআই প্রযুক্তি ব্যবহার করে তার গায়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ফেসবুকে তা পোস্ট করেন। এতে ক্ষিপ্ত হন অন্তু। এজন্য রাসেলকে আসামি করে মানহানীর আইন ১৮৬০ এর ৪৯৯ ও ৫০০ ধারায় কেশবপুর থানায় একটি এজাহার করেন অন্তু।

অহিদুর রহমান অন্তু বলেন, তিনি বুঝতে শেখার পর থেকে আর্জিন্টিনার সমর্থক। হঠাৎ করে তার ছবিতে এআই প্রযুক্তি ব্যবহার করে ফেসবুবে ব্রাজিলের জার্সি পরিহিত ছবি পোস্ট করেন রাসেল বাবু। ছবিটি ফেসবুক থেকে সরিয়ে ফেলতে তাকে একাধিক বার অনুরোধ করা হলেও তিনি ছবিটি ফেসবুক থেকে মুছে না ফেলায় তিনি রাসেলেরে বিরুদ্ধে থানায় এজাহার করেছেন।

অভিযুক্ত রাসেল বাবু বলেন, এত জটিলভাবে নেওয়ার কিছু নেই। অহিদুর রহমান সম্পর্কে আমার মামা।

এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, এআই প্রযক্তি ব্যবহার করে জার্সি পরিবর্তনের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ