পঞ্চগড়ের বোদা উপজেলার লালদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে এক অসাধারণ উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আত্মার বন্ধন ফাউন্ডেশন’। মঙ্গলবার (১৬ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় বর্ণাঢ্য কুইজ প্রতিযোগিতা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান।
বিদ্যালয়ের সকল শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতায় পাঠ্যবই ও সাধারণ জ্ঞানভিত্তিক নানা প্রশ্ন উপস্থাপন করা হয়। সেইসাথে সঠিক উত্তরদাতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তবে শুধু মেধাচর্চাই নয়, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে সংগঠনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ক্রিকেট বল, ব্যাট ও ফুটবল প্রদান করে। এই উপহার যেন শিক্ষার্থীদের পড়ার পাশাপাশি শরীরচর্চায় উৎসাহী করে তোলে—এটাই ছিল সংগঠনের লক্ষ্য।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। তিনি আত্মার বন্ধন ফাউন্ডেশনের এই উদ্যোগকে যুগোপযোগী ও সময়োপযোগী আখ্যায়িত করে বলেন, “শুধু মুখস্থ বিদ্যা নয়, প্রাত্যহিক জীবন ও সাধারণ জ্ঞানের চর্চা ছাত্রদের ভবিষ্যৎ গঠনে অপরিহার্য। পাশাপাশি খেলাধুলা তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে। আত্মার বন্ধন ফাউন্ডেশন এই দুই দিকেই গুরুত্ব দিয়েছে—এটি সত্যিই প্রশংসনীয়।”
এসময় সংগঠনের সভাপতি মোঃ মতিন ইসলাম, সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান জিকু, সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মল্লিকা আক্তার ও মোঃ সুমন ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক তাজনিম জারা ও রবিউল ইসলাম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন এবং প্রচার সম্পাদক দূরন্ত হানিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের শিক্ষকরা সংগঠনটির ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। আয়োজকরা জানান, শিক্ষার প্রসার ও সুস্থ সমাজ গঠনে এমন উদ্যোগ তারা নিয়মিতভাবে বাস্তবায়ন করে যাবেন। এই আয়োজন স্থানীয় অভিভাবক ও সুধী মহলে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন