দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬

পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

 ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সামাজিক ক্ষমতায়ন ও আইনি সূরক্ষা কর্মসূচী (সেলপ)-এর আওতায় উপজেলা ভিত্তিক হাঁস-মুরগী পালনে আয়বর্ধক কার্যক্রম (আইজিএ) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এবং তাদের সার্টিফিকেট প্রদান করা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর আয়োজনে ১৫ জুন মঙ্গলবার দৌলতপুর ব্র্যাক অফিস হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে উপজেলার দশটি স্বপ্নসরথি দল থেকে তাদের নির্বাচিত ৩২ জন কিশোরী অংশগ্রহণ করেণ। তাদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম । তিনি কিশোরীদের উদ্দেশ্যে বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কিশোরীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লেখাপড়ার পাশাপাশি গরু, ছাগল, হাঁস, মুরগি ও কবুতর পালনসহ বিভিন্ন আয়বর্ধক কার্যক্রমে যুক্ত হলে তারা নিজেদের দক্ষতা বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গৃহপালিত প্রাণী ও পাখি পালন, পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং লাভজনক খামার ব্যবস্থাপনা সম্পর্কে ব্যবহারিক ও তাত্ত্বিক ধারণা দেওয়া হয়। এছাড়া আধুনিক পদ্ধতিতে প্রাণিসম্পদ লালন-পালনের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

অনুষ্ঠানে মাইক্রোফিন্যান্সের এরিয়া ম্যানেজার সুবর্ণা রানী ঘোষ উপস্থিত থেকে জানায় ব্র্যাকের মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম থেকেও তাদের স্বাবলম্বী হওয়ার জন্য ক্ষুদ্র ঋণ দিয়ে সহায়তা করা হবে। এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার নূর নাহার উপস্থিত থেকে কর্মসূচীর উদ্দেশ্য ও কিশোরীদের ক্ষমতায়নে ব্র্যাকের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন। কিশোরীরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে সমাজে তাদের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করতেই এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হলে ভালো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

 ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সামাজিক ক্ষমতায়ন ও আইনি সূরক্ষা কর্মসূচী (সেলপ)-এর আওতায় উপজেলা ভিত্তিক হাঁস-মুরগী পালনে আয়বর্ধক কার্যক্রম (আইজিএ) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এবং তাদের সার্টিফিকেট প্রদান করা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর আয়োজনে ১৫ জুন মঙ্গলবার দৌলতপুর ব্র্যাক অফিস হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে উপজেলার দশটি স্বপ্নসরথি দল থেকে তাদের নির্বাচিত ৩২ জন কিশোরী অংশগ্রহণ করেণ। তাদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম । তিনি কিশোরীদের উদ্দেশ্যে বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কিশোরীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লেখাপড়ার পাশাপাশি গরু, ছাগল, হাঁস, মুরগি ও কবুতর পালনসহ বিভিন্ন আয়বর্ধক কার্যক্রমে যুক্ত হলে তারা নিজেদের দক্ষতা বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গৃহপালিত প্রাণী ও পাখি পালন, পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং লাভজনক খামার ব্যবস্থাপনা সম্পর্কে ব্যবহারিক ও তাত্ত্বিক ধারণা দেওয়া হয়। এছাড়া আধুনিক পদ্ধতিতে প্রাণিসম্পদ লালন-পালনের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

অনুষ্ঠানে মাইক্রোফিন্যান্সের এরিয়া ম্যানেজার সুবর্ণা রানী ঘোষ উপস্থিত থেকে জানায় ব্র্যাকের মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম থেকেও তাদের স্বাবলম্বী হওয়ার জন্য ক্ষুদ্র ঋণ দিয়ে সহায়তা করা হবে। এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার নূর নাহার উপস্থিত থেকে কর্মসূচীর উদ্দেশ্য ও কিশোরীদের ক্ষমতায়নে ব্র্যাকের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন। কিশোরীরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে সমাজে তাদের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করতেই এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হলে ভালো হয়।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ