দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

নাঙ্গলকোটে বসতঘর নির্মাণে বাঁধা, দেয়াল ভাঙচুরের অভিযোগ

কুমিল্লার নাঙ্গলকোটের কাকৈরতলা গ্রামে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে নির্মাণকাজে বাধা ও দেয়াল ভাঙচুরের অভিযোগ উঠেছে। একই গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম ও তার মেয়েদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তবে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করেন।

স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, উপজেলার কাকৈরতলা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে শহিদ উল্লাহ দীর্ঘদিনের পুরোনো টিনশেড ঘর ভেঙে নিজ জায়গায় নতুন করে ইটের গাঁথুনির বসতঘর নির্মাণের কাজ শুরু করেন। কয়েকদিন ধরে নির্মাণকাজ চললেও গত রবিবার দুপুরে একই গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম ও তার মেয়ে শিল্পী বেগম,আকলিমা বেগম ও খুকি বেগম ওই কাজে বাঁধা দেন বলে অভিযোগ ওঠে।স্থানীয়ভাবে কয়েকবার মীমাংসার চেষ্টা করলেও অভিযুক্ত মনোয়ারা বেগম তা মানেননি।

ভুক্তভোগী শহিদ উল্লাহ বলেন, আমার গ্রামের মৃত সিরাজ মিয়া আমার বাবার কাছ থেকে ছয় শতক জমি ক্রয় করেছিলেন। তখন আমরা তাদের জমি বুঝিয়ে দিয়েছি। তারা নিজ সীমানা অনুযায়ী টিনশেড বাউন্ডারি নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। এখন আমি আমার পুরোনো ঘর ভেঙে নতুন ঘর নির্মাণ করতে গেলে তারা বাধা দিচ্ছেন। প্রতিবাদ করায় বহিরাগত লোকজন এনে আমার ভবনের দেয়াল ভেঙে ফেলে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।

অন্যদিকে অভিযুক্ত মনোয়ারা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তাদের কাছে জমি পাই। তারা আমার প্রাপ্য জমি বুঝিয়ে না দিয়ে ঘর নির্মাণ করছেন। এ বিষয়ে আমি আদালতে মামলা করেছি এবং মামলাটি বর্তমানে চলমান রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাজ না করার জন্য প্রশাসন থেকে বলা হয়েছে। আমি বা আমার পরিবারের কেউ তাদের কাজে বাধা দেইনি এবং কোনো দেয়ালও ভাঙিনি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। বিষয়টি দ্রুত সমাধান না হলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

নাঙ্গলকোট থানা পুলিশ উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম বলেন, জায়গাটিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। উভয়পক্ষকে বসে সমাধানের কথা বলে এসেছি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নাঙ্গলকোটে বসতঘর নির্মাণে বাঁধা, দেয়াল ভাঙচুরের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ