দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬

ছাতকে নৌকা থেকে নামানোর সময় নিষিদ্ধ বিড়ি উদ্ধার

সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৪ জুন ছাতক থানার এসআই মো. সাদেক সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল অভিযানে বের হন। অভিযানের এক পর্যায়ে নোয়ারাই ইউনিয়নের আছাদনগর বেতুরা মাদ্রাসা সংলগ্ন খেয়াঘাট এলাকায় দুই ব্যক্তিকে একটি নৌকা থেকে কয়েকটি কার্টন নামাতে দেখা যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। তবে স্থানীয় এলাকার ভেতর দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় তারা।

পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে পলাতক ব্যক্তিদের ফেলে যাওয়া ৬টি কার্টন তল্লাশি করে ১ লাখ ২৬ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা।

ঘটনার পর পলাতক দুই আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত নিষিদ্ধ ভারতীয় বিড়ির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ছাতকে নৌকা থেকে নামানোর সময় নিষিদ্ধ বিড়ি উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৪ জুন ছাতক থানার এসআই মো. সাদেক সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল অভিযানে বের হন। অভিযানের এক পর্যায়ে নোয়ারাই ইউনিয়নের আছাদনগর বেতুরা মাদ্রাসা সংলগ্ন খেয়াঘাট এলাকায় দুই ব্যক্তিকে একটি নৌকা থেকে কয়েকটি কার্টন নামাতে দেখা যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। তবে স্থানীয় এলাকার ভেতর দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় তারা।

পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে পলাতক ব্যক্তিদের ফেলে যাওয়া ৬টি কার্টন তল্লাশি করে ১ লাখ ২৬ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা।

ঘটনার পর পলাতক দুই আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত নিষিদ্ধ ভারতীয় বিড়ির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ