দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬

মদনে হোটেল ব্যবসার আড়ালে চলতো ইয়াবা বিক্রি

নেত্রকোনার মদন উপজেলায় হোটেল ব্যবসার আড়ালে মাদক বিক্রির অভিযোগে মোঃ হিরা মিয়া(২৭)নামে এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।

রবিবার (১৪ জুন ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে মদন পৌরসভার মদন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার কুলিয়াটি বড়বাড়ী এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মদন থানার এসআই (নিঃ) ফয়সালের নেতৃত্বে এএসআই সাকিব, এএসআই মাহবুব, এএসআই মাহফুজসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মদন বাজারের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান পরিচালনা করে। এ সময় হিরা মিয়ার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১২ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, হিরা মিয়া দীর্ঘদিন ধরে মদন বাজারে অবস্থিত ‘তুরা সুইট অ্যান্ড ফুড’ নামের একটি হোটেল ব্যবসার আড়ালে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিলেন। এর আগেও তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। 

মদন থানা অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দীন করিম জানান, ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরোও বলেন মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মদনে হোটেল ব্যবসার আড়ালে চলতো ইয়াবা বিক্রি

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

নেত্রকোনার মদন উপজেলায় হোটেল ব্যবসার আড়ালে মাদক বিক্রির অভিযোগে মোঃ হিরা মিয়া(২৭)নামে এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।

রবিবার (১৪ জুন ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে মদন পৌরসভার মদন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার কুলিয়াটি বড়বাড়ী এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মদন থানার এসআই (নিঃ) ফয়সালের নেতৃত্বে এএসআই সাকিব, এএসআই মাহবুব, এএসআই মাহফুজসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মদন বাজারের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান পরিচালনা করে। এ সময় হিরা মিয়ার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১২ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, হিরা মিয়া দীর্ঘদিন ধরে মদন বাজারে অবস্থিত ‘তুরা সুইট অ্যান্ড ফুড’ নামের একটি হোটেল ব্যবসার আড়ালে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিলেন। এর আগেও তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। 

মদন থানা অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দীন করিম জানান, ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরোও বলেন মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ