দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ১৪ জুন ২০২৬

মুকসুদপুরে শহিদুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল মাতুব্বরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ রবিবার (১৪ জুন) সকালে সাড়ে এগারোটায় উপজেলা সদরের কমলাপুর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নিহত শহিদুলের পরিবারের সদস্যদের পাশাপাশি কমলাপুরের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের ছবিসহ ব্যানার বহন করে, হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন এবং বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার কমলাপুর গ্রামের নূর হোসেন মাইকেল ও পলাশ শেখ, পরিকল্পিতভাবে প্রতিবেশী শহীদুলকে হত্যা করে, তার লাশ আগুন দিয়ে পুড়িয়ে বিকৃতি করে দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। 

মানববন্ধনে পরিবারের সদস্যসহ বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান মিজান, পৌর জামায়াতের আমীর কবির আহমেদ সহ অনেকে। 

উল্লেখ্য, গত ৬ জুন শহীদুল ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন । তারপর আর বাড়িতে ফিরে আসেনি। ৯ জুন শহিদুলের ছিনতাই হওয়া  ইজিবাইকটি মুকসুদপুর  উপজেলার সিন্দয়া ঘাট থেকে উদ্ধার করে পুলিশ৷ সেই সূত্রধরে ১০ জুন, এ ঘটনায় জড়িত  সন্দেহে পুলিশ শহিদুলের প্রতিবেশী  কমলাপুর গ্রামের মৃত  আবু শেখের ছেলে নূর হোসেন শেখ মাইকেল( ৩৫ )  ও  একই গ্রামের  কাশেম শেখের  ছেলে পলাশ শেখকে ( ৩৪) আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মুকসুদপুরে শহিদুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল মাতুব্বরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ রবিবার (১৪ জুন) সকালে সাড়ে এগারোটায় উপজেলা সদরের কমলাপুর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নিহত শহিদুলের পরিবারের সদস্যদের পাশাপাশি কমলাপুরের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের ছবিসহ ব্যানার বহন করে, হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন এবং বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার কমলাপুর গ্রামের নূর হোসেন মাইকেল ও পলাশ শেখ, পরিকল্পিতভাবে প্রতিবেশী শহীদুলকে হত্যা করে, তার লাশ আগুন দিয়ে পুড়িয়ে বিকৃতি করে দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। 

মানববন্ধনে পরিবারের সদস্যসহ বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান মিজান, পৌর জামায়াতের আমীর কবির আহমেদ সহ অনেকে। 

উল্লেখ্য, গত ৬ জুন শহীদুল ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন । তারপর আর বাড়িতে ফিরে আসেনি। ৯ জুন শহিদুলের ছিনতাই হওয়া  ইজিবাইকটি মুকসুদপুর  উপজেলার সিন্দয়া ঘাট থেকে উদ্ধার করে পুলিশ৷ সেই সূত্রধরে ১০ জুন, এ ঘটনায় জড়িত  সন্দেহে পুলিশ শহিদুলের প্রতিবেশী  কমলাপুর গ্রামের মৃত  আবু শেখের ছেলে নূর হোসেন শেখ মাইকেল( ৩৫ )  ও  একই গ্রামের  কাশেম শেখের  ছেলে পলাশ শেখকে ( ৩৪) আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ