দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ১৪ জুন ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

কালিহাতীতে গৃহবধূকে নির্যাতন, স্বর্ণালঙ্কার ছিনতাই ও শালিশে হামলার অভিযোগ

টাঙ্গাইলের কালিহাতীতে এক গৃহবধূকে মারধর, স্বর্ণালঙ্কার ছিনতাই, প্রাণনাশের হুমকি এবং পরবর্তীতে শালিশ বৈঠকে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শারমীন আক্তার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সহদেবপুর ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা শারমীন আক্তার দাবি করেন, গত ২২ মে দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে তার স্বামী কামাল তালুকদারসহ কয়েকজন লোক তার বাবার বাড়িতে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে মারধর করে। এ সময় তার পরনে থাকা প্রায় ১ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে অভিযুক্তরা তার হাতের বাঁধন খুলে দিলে তিনি তার মামা কামাল ড্রাইভারকে ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে মামা এসে তাকে উদ্ধার করেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর থেকে অভিযুক্তরা বিভিন্ন সময় মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছে। আইনের আশ্রয় নিলে তাকে তালাক দেওয়া হবে এবং হত্যার পর লাশ গুম করে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে, ঘটনার মীমাংসার লক্ষ্যে শনিবার (১৩ জুন) ভবানীপুর চরপাড়া এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি শালিশ বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ অনুযায়ী, ওই বৈঠকে অভিযুক্তরা উত্তেজিত হয়ে শারমীনের মামা কামাল ড্রাইভারকে কাঠের চেয়ার দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা মোকলেছের মাথায় চেয়ার দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া শারমীনের খালা বেদেনাকে ধারালো দা দিয়ে বাম হাতে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরে আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত বেদেনার হাতে একাধিক সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী শারমীন আক্তার অভিযোগ করেন, অভিযুক্তদের হুমকির কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কালিহাতীতে গৃহবধূকে নির্যাতন, স্বর্ণালঙ্কার ছিনতাই ও শালিশে হামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ