দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুরে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ২৬তম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর জেলা ট্রাক, ট্রাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং রাজ-২৪৫) ২৬তম ত্রি-বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ই জুন) সকালে দিনাজপুর সদরের উত্তর গোসাইপুর পিডিবি রোডস্থ সংগঠনের প্রধান কার্যালয় সম্মুখ মাঠ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

সকাল ৭টায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর সদস্যদের স্বাক্ষর গ্রহণ শেষে বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াত এবং মৃত শ্রমিক ও নেতাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে মূল সভা শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের সভাপতি।

সভায় সাধারণ সম্পাদকীয় রিপোর্ট পাঠ ও অনুমোদনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে অন্যতম ছিল মৃত শ্রমিক ও শ্রমিকের মেয়ের বিবাহের এককালীন অনুদানের অর্থ প্রদান। এছাড়া আগামী ত্রি-বার্ষিক নির্বাচন ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে আলোচনা করা হয়। সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ইউনিয়নের উন্নয়নে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য দেন।

ইউনিয়নের সভাপতি মোঃ আনোয়ারুল হক-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। তিনি তাঁর বক্তব্যে বলেন,দিনরাত রোদ-বৃষ্টি মাথায় নিয়ে আমাদের শ্রমিক ভাইয়েরা দেশের চাকা সচল রাখছেন। তাই তাদের অধিকার আর সুখ-দুঃখের পাশে দাঁড়ানো আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। নিজেদের মধ্যে এই ঐক্য ও ভাইবোনের সম্পর্কটা টিকিয়ে রাখতে হবে। পাশাপাশি, আমরা যেন সবাই নিয়ম মেনে গাড়ি চালাই, যাতে সড়ক নিরাপদ থাকে এবং সাধারণ মানুষ আমাদের ভালোবাসে ও সম্মান করে।

সভায় প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব ওসমান কবির খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ মিটুল, আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক মোঃ ওসমান গনি, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি সৈয়দ সপু আহম্মেদ, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রশিদ ফজলু, নীলফামারী জেলা ট্রাক মালিক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জামিয়ার রহমান। সাবেক সভাপতি মো. আলতাফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মানিকুল ইসলাম।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাদাকাতুল বারী (সাদা)-এর সঞ্চালনা এবং প্রচার সম্পাদক মোঃ মাহির উদ্দিন-এর সার্বিক প্রচারে বিপুল সংখ্যক শ্রমিকের উপস্থিতিতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বিকাল ৪টায় সভাটি সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

দিনাজপুরে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ২৬তম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ