দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬

বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি (বিপিএস)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (সিএআরএস)-এ আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক এবং সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম এ মতিনসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম সোসাইটির গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণ, বিজ্ঞানচর্চা জোরদার এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দেশের পদার্থবিজ্ঞান শিক্ষা ও গবেষণার উন্নয়নে সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে পদার্থবিজ্ঞান গবেষণার অগ্রগতি, বিজ্ঞান শিক্ষা উন্নয়ন এবং তরুণ গবেষকদের সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদায়ী কমিটির অবদানের প্রশংসা এবং নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করা হয়।

সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব হস্তান্তর কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি (বিপিএস)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (সিএআরএস)-এ আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক এবং সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম এ মতিনসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম সোসাইটির গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণ, বিজ্ঞানচর্চা জোরদার এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দেশের পদার্থবিজ্ঞান শিক্ষা ও গবেষণার উন্নয়নে সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে পদার্থবিজ্ঞান গবেষণার অগ্রগতি, বিজ্ঞান শিক্ষা উন্নয়ন এবং তরুণ গবেষকদের সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদায়ী কমিটির অবদানের প্রশংসা এবং নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করা হয়।

সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব হস্তান্তর কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ